ইসরাইল হোসাইন, কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা কে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্য দেয়ার সময় স্টক করে কুষ্টিয়া জেলা জামাদার আমি ইন্তেকাল করেছেন.।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিন ঘটিকায় মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে কুষ্টিয়ার সদর উপজেলা জামায়াতের আয়োজনে পৌরসভা চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে সিঙ্গার মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়।
উক্ত মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম বক্তব্য দেয়া অবস্থায় পড়ে যান।
তখন তাকে কুষ্টিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেছেন।







