সরিষাবাড়ীতে মায়ের ভরণপোষণ না দেওয়ায় ছেলে গ্রেপ্তার

Post Image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাশেদুল ইসলাম ওরফে জাকির (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার দুপুরে সরিষাবাড়ী থানার একটি দল উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া রাশেদুল ইসলাম গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক তালুকদারের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মায়ের ভরণপোষণের দায়িত্ব পালন না করায় তার মা রাশেদা বেগম (৬৪) পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর ৫(১) ও ৫(৫) ধারায় সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ অনুযায়ী, সন্তান কর্তৃক মা-বাবার ভরণপোষণের দায়িত্ব অবহেলা করা শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সরিষাবাড়ীতে মায়ের ভরণপোষণ না দেওয়ায় ছেলে গ্রেপ্তার

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

আর্জেন্টিনা-মিশর ম্যাচ কেন্দ্রিক সংঘর্ষে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছেছে

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে পানিবন্দী ৪০ হাজার পরিবার

পোষা পাখির মৃত্যু নিয়ে ঝগড়া, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

বাঁশখালীতে বালু উত্তোলনে ভাঙছে বেড়িবাঁধ পানিবন্দি ২০ হাজার মানুষ

সর্বাধিক পঠিত

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

পাবনার দুই আসনে নির্বাচন স্থগিত নিয়ে আপিল শুনানি বৃহস্পতিবার

বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

শাহজাহান চৌধুরীকে হারাতে এস আলমের বিরুদ্ধে টাকা বিলানোর অভিযোগ

শোকের দিনে মাছধরা ও ভাগাভাগি প্রশাসনের, বঞ্চিত গরীব-দুঃখীরা

বিএনপির দু’পক্ষের ইফতার মাহফিল ঘিরে ১৪৪ ধারা জারি

রাজনীতিতে নতুনত্ব না থাকলে পুরোনো কালচার ফিরে আসবে

ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থীর পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি

যারা চাঁদাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না: মান্না