রুখে দিয়েছে বিজিবি

পাটগ্রাম সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

Post Image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘরিয়া সীমান্ত দিয়ে ৩ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, পরে বিজিবির বাধায় ব্যর্থ হয়ে পিছু হাটে বিএসএফ।

শনিবার ভোররাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মদিরবাড়ী এলাকায় ষোলঘরিয়া সীমান্তের ধবলসুতী বিওপির আওতাধীন সীমান্তের মেইন পিলার ৮৩৩ এর নাইন এস মাঝামাঝি এ ঘটনায় ঘটে তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিবাদে বিএসএফের এই অপচেষ্টা ব্যর্থ হয় ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায় সীমান্তের ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখরিয়া ক্যাম্পের সদস্যরা ভোর রাতে অন্ধকারে ৯ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইন করার চেষ্টা করেছিল এর মধ্যে ৬ জন বাংলাদেশে প্রবেশ করে পালিয়ে যায়, ৩ জন মহিলাকে বিজিবি ও জনতা তাদের শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরেই আটকে রেখে দিয়েছে। বর্তমান তারা ভারতের ১৫০ গজ অভ্যন্তরে রয়েছে।

তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির একটি প্রেসনোটে জানিয়েছে, অধিনায়ক তিস্তা ব্যাটালিয়ন কর্তৃক বিএসএফ ব্যাটেলিয়ান কমান্ডারের সঙ্গে এ বিষয়ে কথা বলা হয়েছে এবং দ্রুত পুশইন কৃত ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। বর্তমানে বিজিবি টহল তৎপরতা বৃদ্ধি, পুশ ব্যাক কার্যক্রম চলমান এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ