শ্রীমঙ্গল-কমলগঞ্জে গণসংযোগকালে ধানের শীষের প্রার্থী

ব্যবসা বা ঘর নির্মাণের জন্য কাউকে চাঁদা দিতে হবে না : হাজি মুজিব

Post Image

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) টানা গণসংযোগ ও ব্যাপক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর পর থেকে প্রতিদিনই তিনি নগর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা, আলোচনা সভা ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিচ্ছেন।

নির্বাচনি এই ব্যস্ততায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে ধানের শীষের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় এবং উন্নয়ন প্রত্যাশা করে। আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনকে একটি উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।’

তিনি আরও বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মাবলম্বী মানুষকে নিয়ে আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এ দেশে কোনো সংখ্যালঘুর ওপর নিপীড়ন থাকবে না। কোনো মেহনতি মানুষের ওপর জুলুম চলবে না এবং ব্যবসা বা ঘর নির্মাণের জন্য কাউকে চাঁদা দিতে হবে না।’

পর্যটন উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘পর্যটন খাতে যেসব উন্নয়ন প্রয়োজন ছিল, তা বিগত সরকার করতে পারেনি। আমরা কার্যকর উদ্যোগ নেব। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। চা-বাগানের শ্রমিক, খাসিয়া জনগোষ্ঠীসহ সব নৃ-গোষ্ঠীর কল্যাণে কাজ করব।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ