মানিকগঞ্জ -২ আসনে জামাত জোটের প্রার্থী খেলাফাত মজলিসের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মো: সালাহ উদ্দিন । তাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ইবনেসিনা ট্রাস্টের ডি. জি. এম, সাবেক ছাত্রশিবির সভাপতি মো : জাহিদুর রহমান । তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর মনো নয়ন পেয়েছিলেন।
সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতের মানিকগঞ্জ জেলা আমির সূত্রে বিষয়টি নিশ্চত হয়।
জামায়াতের জাহিদুর রহমান এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন । তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার পাশাপাশি জোট সমর্থিত প্রার্থীকে সমর্থন ও শুভকামনা জানান।
এ আসনে বিএনপির প্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত । গত ২৭ ডিসেম্বর দলীয় নেতা কর্মী নিয়ে তার নমীনেশন পেপার জমা দেন।







