বগুড়ার সব আসনে জয় বিএনপির

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের জেলা বগুড়ার ৭টি আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে দলটি।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার এই আসনগুলোতে মোট ভোটার ছিলেন ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে দিনভর ভোটাধিকার প্রয়োগ করেন ৬৯.১০ শতাংশ ভোটার।


এদিন দিবাগত মধ্যরাতের পর বগুড়ার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব ফল জানা গেছে।


রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ঘোষিত ফলাফলে বগুড়া-১ ( সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম জয়লাভ করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে মো: শাহাবুদ্দিন ৫৭ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন।  এই আসনে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ১ লাখ ৪০ হাজার ২৪৯ জন, আর না ভোট পড়েছে ৬০ হাজার ৭০২টি।


বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিজয়ী হয়েছে বিএনপির প্রার্থী মীর শাহে আলম। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান ৯৩ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছেন ১ লাখ ৬৫ হাজার৩৮ জন,  আর না এর পক্ষে রায় দিয়েছেন ৫১ হাজার ৭৯০ জন। 


বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আবদুল মহিত তালুকদার। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী আবু তাহের নূর মোহাম্মদ ১ লাখ ১১ হাজার ২৬ ভোট পেয়েছেন। এই আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৫৩ হাজার ৭টি,আর এই আসনে না ভোট দিয়েছেন ৬৭ হাজার ৬০৪ জন।


বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের মোস্তফা ফয়সাল পারভেজ দাঁড়িপাল্লা মার্কায় ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট পেয়েছেন। 


এই আসনের গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় পড়েছে ১ লাখ ৭৫ হাজার ৬৪৩টি। আর এই আসনে না ভোট দিয়েছেন ৬৪ হাজার ৯৮০ জন।


বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মো. সিরাজ। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর প্রার্থী দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট।  এই আসনে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছেন ২ লাখ ৪৬ হাকার ৪১৬ জন, আর না ভোট দেন ১ লাখ ৫ হাজার ৬৪৩ জন।


প্রথমবারের মতো নির্বাচনী অংশ নিয়ে বগুড়া-৬ (সদর) আসনের বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৫০টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট পেয়েছেন। গণভোটে এই আসনে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লাখ ১৫ হাজার ৫৭৯ জন, আর না ভোট পড়েছে ৮০ হাজার ২০৩ ভোট।


বগুড়া- ৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ধানের শীষের প্রার্থী মোরশেদ মিলটন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এই আসনে তিনি পেয়েছেন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর প্রার্থী মো. গোলাম রাব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।


ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্যরা বলেছেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন হলে বগুড়ার সবকটি আসনে বরাবর বিএনপি বিজয়ী হয়, সেটি আরো একবার প্রমাণিত হয়েছে। এখন তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে উত্তরাঞ্চলসহ সারাদেশ উন্নয়নো সমৃদ্ধিতে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


উল্লেখ্য, এদিন সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সংসদীয় আসনের নির্বাচনের পাশাপাশি একই দিনে দেশজুড়ে গুরুত্বপূর্ণ গণভোটও অনুষ্ঠিত হয়েছে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কুষ্টিয়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া

মুন্সীগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পি টি য়ে হ ত্যা, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বি রু দ্ধে

বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের বাবাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতা : আহত ১৩, ভাঙচুর

হেরে গেলেন ঝালকাঠির আলোচিত জামায়াত প্রার্থী ফয়জুল হক

বগুড়ার সব আসনে জয় বিএনপির

সাতক্ষীরা-৪ শ্যামনগরে দাঁড়িপাল্লার জয়, ২১ হাজার ভোটে বিজয়ী গাজী নজরুল ইসলাম

সর্বাধিক পঠিত

খুলনা-১ আসনে এগিয়ে জামায়াতের কৃষ্ণ নন্দী

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

হেরে গেলেন ঝালকাঠির আলোচিত জামায়াত প্রার্থী ফয়জুল হক

কারণ দর্শানোর নোটিশের জবাবে যা বললেন রুমিন ফারহানা

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন রুমিন ফারহানা

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলো এনজিও