শিশির মনির

রাজনীতিতে নতুনত্ব না থাকলে পুরোনো কালচার ফিরে আসবে

Post Image

সুনামগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী আইনজীবী শিশির মনির বলেছেন, “৫ আগস্টের পর রাজনীতিতে যদি নতুনত্ব না থাকে, তাহলে সেই পুরোনো কালচার ফিরে আসবে। গতকাল আমার নির্বাচনি এলাকায় যা ঘটেছে কিংবা দেশজুড়ে যা ঘটছে, এসবের ইতি টানা দরকার।”

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দিরাইয়ের ধল বাজারে নির্বাচনি প্রচারকাজ শেষে প্রচারগাড়িতে হামলার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, “সারা দেশে একটা অসহিষ্ণু আচরণ চলছে, যা মোটেও কাম্য নয়। আমার প্রচারগাড়িতে কারা হামলা করেছে? ডিনাই করছেন কেন? এটা খুঁজে বের করুন। ক্রিয়েটিভ প্রচার চলছে। ভিডিও দেখানো হচ্ছে। ভোটাররা এসব দেখছে। এটা গাড়ি ভাঙা নয়, নতুন চিন্তাকে ধ্বংস করা। আপনারাও স্টেটমেন্ট দেন, যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হোক। এটা নতুন রাজনীতি।”

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর সমন্বিত আলোচনায় বসা দরকার। এমনকি নির্বাচন কমিশনের এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। যদি তা না পারে, তাহলে রাজনীতিতে গুণগত পরিবর্তন বলতে তেমন কিছু আমরা প্রত্যাশা করতে পারি না। তাই আমি মনে করি, দ্রুত এগুলো বন্ধ করা দরকার।”

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস