ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থীর পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Post Image

 ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী জনাব মোঃ রবিউল ইসলামের পক্ষ থেকে বালিয়া হাট বাজারে এক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।


রোববার (১৮ ডিসেম্বর) বালিয়া হাট বাজার এলাকায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সেলাই মেশিনটি তুলে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্টরা জানান, অসহায় ও প্রতিবন্ধী মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


এ বিষয়ে এমপি প্রার্থী মোঃ রবিউল ইসলামের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


সেলাই মেশিন প্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তি এ সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই উপহার তার জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সরিষাবাড়ীতে মায়ের ভরণপোষণ না দেওয়ায় ছেলে গ্রেপ্তার

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

আর্জেন্টিনা-মিশর ম্যাচ কেন্দ্রিক সংঘর্ষে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছেছে

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে পানিবন্দী ৪০ হাজার পরিবার

পোষা পাখির মৃত্যু নিয়ে ঝগড়া, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

বাঁশখালীতে বালু উত্তোলনে ভাঙছে বেড়িবাঁধ পানিবন্দি ২০ হাজার মানুষ

সর্বাধিক পঠিত

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

পাবনার দুই আসনে নির্বাচন স্থগিত নিয়ে আপিল শুনানি বৃহস্পতিবার

বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

শাহজাহান চৌধুরীকে হারাতে এস আলমের বিরুদ্ধে টাকা বিলানোর অভিযোগ

শোকের দিনে মাছধরা ও ভাগাভাগি প্রশাসনের, বঞ্চিত গরীব-দুঃখীরা

বিএনপির দু’পক্ষের ইফতার মাহফিল ঘিরে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থীর পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

রাজনীতিতে নতুনত্ব না থাকলে পুরোনো কালচার ফিরে আসবে

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি

যারা চাঁদাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না: মান্না