শাহজাহান চৌধুরীকে হারাতে এস আলমের বিরুদ্ধে টাকা বিলানোর অভিযোগ

Post Image

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের ১১দলীয় জোটের প্রার্থী শাহজাহান চৌধুরী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বিরুদ্ধে তাকে নির্বাচনে হারাতে অর্থ বিতরণের অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন সকালে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

শাহজাহান চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের লুটেরাদের অন্যতম প্রধান এস আলম গ্রুপের মাসুদের বিরুদ্ধে আমি বিভিন্ন সময় জনসমাবেশে বক্তব্য দেওয়ায় তিনি আমার ওপর ক্ষুব্ধ। সেই ক্ষোভ থেকেই আমাকে পরাজিত করতে তিনি বিভিন্ন এজেন্টের মাধ্যমে ধানের শীষ প্রার্থীর পক্ষে টাকা বিতরণ করেছেন বলে আমি শুনেছি।’

তিনি আরও বলেন, ‘ভোটের পরিবেশ প্রভাবিত করতে এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। এটি গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে এস আলম গ্রুপ কিংবা অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, চট্টগ্রাম-১৫ আসনে নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে পাল্টাপাল্টি অভিযোগ ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ