শোকের দিনে মাছধরা ও ভাগাভাগি প্রশাসনের, বঞ্চিত গরীব-দুঃখীরা

Post Image

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে কাতর পুরো দেশ। এ লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে সারাদেশে পালিত হচ্ছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। আর শোকের প্রথমদিন ছিল একদিনের সাধারণ ছুটি। দেশজুড়ে যখন এই অবস্থা, ঠিক এমন সময়ে উপজেলা পরিষদের পুকুর থেকে প্রশাসনের মাছ তোলা এবং তা গরীব-দুঃখীদের বঞ্চিত করে কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে ভাগাভাগির উৎসব জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।

শোকের প্রথম দিন বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের পুকুর থেকে এসব মাছ উত্তোলন করেন উপজেলা প্রশাসন।


 জানা যায়, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বরাদ্দকৃত অর্থে প্রতিবছর বিশাল এই পুকুরে মাছ অবমুক্ত করে থাকে উপজেলা প্রমাসন। হয় বিশাল বিশাল মাছ। সরকারি নীতিমালা অনুযায়ী ওই সব মাছ উত্তোলনের পর তা গরীব, দুঃখী, দুঃস্থ ও অসহায় মানুষ এবং এতিমখানায় বিতরণের কথা থাকলেও তা যথাযথ অনুসরণ না করে উপজেলা প্রশাসনের কর্মচারী ও আনসার সদস্যদের পাহারায় ভ্যানে করে মাছভর্তি বস্তাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের সামনে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ভাগাভাগি করে নেন কর্মকর্তা ও কর্মচারীরা।


নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পরিষদের পুকুর থেকে মাছ উত্তোলন করা হয়। পরে এসব মাছ কর্মকর্তা ও অফিস স্টাফদের মধ্যে মোট ৩২ ভাগে ভাগ করা হয়।


স্থানীয়রা বলছেন, অন্যান্য উৎসবের মতো মাছ ধরাও একটি উৎসব। যেখানে দেশব্যাপী রাষ্ট্রীয় শোক চলছে, সেখানে 'হৈ হুল্লোড়' করে মাছ ধরা এবং তা যথাযথভাবে গরীব-দুঃখীদের মাঝে বিতরণ না করে স্টাফদের মাঝে এভাবে ভাগ করে নেওয়ার এমন ঘটনা দুঃখজনক। 


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি  বলেন, গত দুই বছর ধরে মাছ না তোলায় মাছ বড় হয়েছে কি না তা দেখার জন্য কিছু মাছ তোলা হয়েছিল। পরে যখন আবার তোলা হবে, তখন গরীব-দুঃখীদের বিষয়টি দেখা হবে।


মো: শাহিন মিয়া 

গাইবান্ধা জেলা  প্রতিনিধি


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সরিষাবাড়ীতে মায়ের ভরণপোষণ না দেওয়ায় ছেলে গ্রেপ্তার

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

আর্জেন্টিনা-মিশর ম্যাচ কেন্দ্রিক সংঘর্ষে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছেছে

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে পানিবন্দী ৪০ হাজার পরিবার

পোষা পাখির মৃত্যু নিয়ে ঝগড়া, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

বাঁশখালীতে বালু উত্তোলনে ভাঙছে বেড়িবাঁধ পানিবন্দি ২০ হাজার মানুষ

সর্বাধিক পঠিত

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

পাবনার দুই আসনে নির্বাচন স্থগিত নিয়ে আপিল শুনানি বৃহস্পতিবার

বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

শাহজাহান চৌধুরীকে হারাতে এস আলমের বিরুদ্ধে টাকা বিলানোর অভিযোগ

শোকের দিনে মাছধরা ও ভাগাভাগি প্রশাসনের, বঞ্চিত গরীব-দুঃখীরা

বিএনপির দু’পক্ষের ইফতার মাহফিল ঘিরে ১৪৪ ধারা জারি

রাজনীতিতে নতুনত্ব না থাকলে পুরোনো কালচার ফিরে আসবে

ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থীর পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি

যারা চাঁদাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না: মান্না