হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদীর ওপর হামলা

Post Image

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসান জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মাহাদীর অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বুধবার (১০ জুন) ফেসবুক লাইভে এসে মাহাদী দাবি করেন, ছাত্রদলের কর্মীরা তাকে ধাওয়া করছেন। আতঙ্কিত অবস্থায় তিনি রিকশাযোগে হবিগঞ্জ সদর থানায় গিয়ে পুলিশের কাছে নিরাপত্তা চান। লাইভে তিনি বলেন, ব্যক্তিগত মতামত প্রকাশের কারণে তাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হচ্ছে।

মাহাদী হাসান জানান, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নিতে যাওয়ার সময় তাকে ধাওয়া দেওয়া হয়। নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তিনি আগেই সংশ্লিষ্টদের জানিয়েছিলেন বলেও দাবি করেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদ উল হক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে করা মন্তব্যকে কেন্দ্র করে মাহাদীর সঙ্গে কতিপয় যুবকদের বিরোধ রয়েছে বলে জানা গেছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়ার পর কিছু ছেলে নাকি মাহাদীকে কিল ঘুষি মেরে তাকে আহত করেছে। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

তিনি আরও বলেন, আমি নিজেও কথা বলেছি মাহাদীর সঙ্গে। উনি যদি এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করেন, তাহলে অবশ্যই দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে শায়েস্তাগঞ্জ থানা এলাকায় গ্রেপ্তার হওয়া এক যুবককে ছাড়ানোর দাবিতে ওসির কক্ষে গিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন মাহাদী হাসান। সে সময় তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং বানিয়াচং থানায় হামলার প্রসঙ্গ টেনে বক্তব্য দেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করলেও আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস