নির্বাচনি জনসভায় আখতার হোসেন

একটি গোষ্ঠী ট্যাক্স ফাঁকির টাকায়, যাকাতের নামে কাপড় দিচ্ছে

Post Image

বিড়ি শ্রমিকদের টাকা আত্মসাৎ ও ট্যাক্স ফাঁকির অর্থ দিয়ে জাকাতের নামে শাড়ি-লুঙ্গি বিতরণ করে একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে, এমন অভিযোগ তুলেছেন রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা আখতার হোসেন। তিনি বলেন, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে হারাগাছের মানুষ এবার ভোটের মাধ্যমে কঠোর জবাব দেবে।

রোববার রাতে কাউনিয়া উপজেলার হারাগাছ উচ্চ বিদ্যালয় মাঠে শাপলা কলি মার্কার নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি না দিয়ে, তাদের ঘামের টাকা আত্মসাৎ করে লোক দেখানো দান-খয়রাত করা হচ্ছে। এই ভণ্ডামি আর চলতে দেওয়া হবে না।

তিনি আশ্বাস দেন, ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, স্বাস্থ্য বীমা চালু এবং চাঁদাবাজমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সুশাসন, প্রয়োজনীয় সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় এশার নামাজের সময় আযান দেওয়ার মাধ্যমে কর্মসূচি সাময়িক বিরতি দিলে উপস্থিত জনতার প্রশংসা কুড়ায় শাপলা কলি প্রতীকপন্থিরা।

জনসভায় অংশ নেওয়া বিড়ি শ্রমিক আউয়াল মিয়া বলেন, আমরা রিলিফ বা স্লিপ চাই না। আমাদের ন্যায্য পারিশ্রমিক দিলেই আমরা সন্তুষ্ট।

কারমাইকেল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল বলেন, আজকের জনস্রোত প্রমাণ করে আখতার হোসেন বিজয়ী হবেন ইনশাআল্লাহ। তবে নির্বাচিত হলে যেন তিনি এই প্রতিশ্রুতিগুলো ভুলে না যান।

রাজু আহমেদ বলেন, পিছিয়ে পড়া, অনুন্নত ও শোষিত জনগোষ্ঠীর বাস্তব চিত্র জাতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরার মতো যোগ্য মানুষ আখতার হোসেন। আমরা তরুণ প্রজন্ম তাকে চাই।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস