মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদের কবর জিয়ারত করেন বিভিন্ন স্তরের মানুষ। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর সিএনবির মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে তারা শ্রদ্ধা জানায়।
এরআগে নগরীর টিকাপাড়া গোরস্থানে সাকিব আনজুমের কবর জিয়ারত এবং তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
সকালে শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রাজশাহী জেলা পুলিশ ও মেট্রোপলিন পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এসময় শহীদ সাকিব আনজুমের বাবাও উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ ছাড়াও সাধারণ মানুষ শ্রদ্ধা জানায়। এসময় দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাসিকের সচিব সোহেল রানা, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর বিএনপির দপ্তরে দায়িত্বে মুঈদুর রহমান মঈদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।







