চাঁদা না পেয়ে গ্রিসপ্রবাসীর পা ভেঙে দেওয়ার অভিযোগ

Post Image


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কল্পবাস এলাকায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে সিরাজুল ইসলাম (৪৫) নামের এক গ্রিসপ্রবাসীকে এলোপাতাড়ি পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, হামলায় জড়িতরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যু।


সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। আহত সিরাজুল ইসলাম ওই এলাকার মৃত শরাফত আলীর ছেলে।


ভুক্তভোগীর পরিবার জানায়, গতকাল রবিবার সকাল ৮টার দিকে কল্পবাস কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


সিরাজুল ইসলাম জানান, ১৯৯৮ সালে জীবিকার তাগিদে তিনি লেবাননে যান এবং পরে ২০২০ সালে গ্রিসে পাড়ি জমান। বিদেশে কাজ করে উপার্জিত অর্থ দিয়ে স্থানীয় ফুফাতো ভাই বজলু মিয়ার কাছ থেকে ২৮ শতাংশ জমি কেনেন।


২০২৪ সালে দেশে ফিরে ওই জমিতে গেলে সন্ত্রাসীরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিরোধের সৃষ্টি হয়।

তিনি আরো অভিযোগ করেন, রবিবার সকালে জমিতে গেলে পূর্বপরিকল্পিতভাবে হামলাকারীরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। এতে তার দুই পা ভেঙে যায়।


বর্তমানে অভিযুক্তরা জমি দখলের চেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় সিরাজুল ইসলামের স্ত্রী ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ দূতাবাস এথেন্স এবং গ্রিসে বাংলাদেশ কমিউনিটির কাছেও আইনি সহযোগিতা চেয়ে অভিযোগ করেছিলেন বলে জানা গেছে।


অভিযুক্তরা হলেন—স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, শাহ আলম প্রকাশ জসিম, হুমায়ুন কবির, কাউছার ও রুবেল।


অভিযুক্ত হুমায়ুন কবির অভিযোগ অস্বীকার করে বলেন, বড় ভাই শহীদের জায়গা ও পুকুর লিজ নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে মারধর হয়েছে, চাঁদা দাবির বিষয়টি সঠিক নয়।


স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, তাদের সমস্যা দীর্ঘদিনের। সালিসের চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা মানেনি। মারধরের ঘটনা সত্য।ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘ভুক্তভোগীর পরিবার থানায় একটি অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আপনি কেন দেশে এসেছেন, উত্তরে যা বলেছিলেন মীর কাশেম আলী

সংবর্ধনা অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের মারধর করে বের করলেন বিএনপি নেতাকর্মীরা

রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

রাত ৯টায় ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন

সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: শিবির সভাপতি

ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রাম ছাড়ার নির্দেশ

১১ দলীয় ঐক্য ছাড়ছে না এনসিপি

সর্বাধিক পঠিত

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

ইউএনও-কে ‘আপু’ সম্বোধন করায় আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগ

একটি গোষ্ঠী ট্যাক্স ফাঁকির টাকায়, যাকাতের নামে কাপড় দিচ্ছে

মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে চেষ্টা করতে বলেছে বাংলাদেশ

বিএনপি ফ্যামেলি কার্ডের নামে জনগণের সঙ্গে মিথ্যা প্রতারণা করছে

নারায়ণগঞ্জে বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা

চাঁদা না পেয়ে গ্রিসপ্রবাসীর পা ভেঙে দেওয়ার অভিযোগ

সাবেক যুবলীগ নেতা সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড

ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৩০তম ন্যাশনাল ক্যাম্প শুরু

ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন সুরভী, গুরুত্ব পায়নি পুলিশের কাছে