জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী

বিএনপি ফ্যামেলি কার্ডের নামে জনগণের সঙ্গে মিথ্যা প্রতারণা করছে

Post Image

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী বলেছেন, বিএনপি ফ্যামেলি কার্ডের নামে জনগণের সঙ্গে মিথ্যা প্রতারণা করছে।

বুধবার নাটোরের নলডাঙ্গা উপজেলার ২ নম্বর মাধনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মাঠপর্যায়ে গণসংযোগ করার সময় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের দুঃখ-কষ্ট, দাবি ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন। পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

সারাদিনের গণসংযোগ শেষে নলডাঙ্গা উপজেলার ২ নম্বর মাধনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তেঘর বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনি অফিসের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. ইউনুস আলী বলেন, “বিএনপি ফ্যামেলি কার্ডের নামে জনগণের সঙ্গে মিথ্যা প্রতারণা করছে, ঠিক যেমনটি অতীতে আওয়ামী লীগ করেছে। জনগণ এখন আর এসব প্রতারণায় বিভ্রান্ত নয়। মানুষ পরিবর্তন চায়, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতি চায়।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সৎ ও যোগ্য নেতৃত্ব উপহার দিতে রাজপথে রয়েছে। ইনশাআল্লাহ জনগণের সমর্থনেই বিজয় নিশ্চিত হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক ড. মাওলানা মো. জিয়াউল হক, নাটোর শহর শাখার আমির মাওলানা রাশেদুল ইসলামসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনি কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গণঅধিকার পরিষদের নেতা মাহমুদুলের পদত্যাগ

স্কুলে মা সমাবেশের ব্যানারে স্লোগান- ‌‌‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

‘জামায়াত নেতার বিএনপিতে একক যোগদানকে ২০০ জনের বলে প্রচার’

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

প্রধান ফটক তালাবদ্ধ, ভেতরে স্বাস্থ্য সহকারীদের আড্ডা

‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

১৪০০ জেলে কার্ড, তবুও সরকারি চাল থেকে বঞ্চিত প্রকৃত জেলেরা

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২