ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৩০তম ন্যাশনাল ক্যাম্প শুরু

Post Image


জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের আয়োজনে একাদশ থেকে তদূর্ধ্ব শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ৩০তম ন্যাশনাল ক্যাম্প—২০২৬ শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সাভারের কৃষিবিদ সিটিতে অবস্থিত গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুলে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। 

৪ দিনব্যাপী এই ক্যাম্পে সারাদেশ হতে বাছাইকৃত প্রায় ১৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৬টি রেজিমেন্টে বিভক্ত করা হয়। আসরের প্রাক্তন সভাপতি ও স্মরণীয় ব্যাক্তিদের স্মরণ করে রেজিমেন্টের নামগুলো নামকরণ করা হয়; বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ,  সানাউল্লাহ নূরী, এম এ রশিদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আবুল ফয়েজ, আল মাহমুদ ও আবু জাফর সবুজ রেজিমেন্ট।

ক্যাম্পের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ (রিহ্যাব) এর নব নির্বাচিত সভাপতি ড. আলী আফজাল। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসরের ভারপ্রাপ্ত সভাপতি জয়নুল আবেদীন আজাদ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক ও উপদেষ্টা সদস্য হাসান মুর্তাজা, প্রাক্তন প্রধান পরিচালক সাইফুল ইসলাম, প্রধান পরিচালক ও ৩০তম ন্যাশনাল ক্যাম্পের ক্যাম্প চীফ মুজাহিদুল ইসলাম। 

ক্যাম্পে উপস্থিত ডেলিগেটদের ৪ দিন ব্যাপী নানাবিধ কার্যক্রমের মধ্যে নিজকে গড়ো, বিষয়ভিত্তিক আলোচনা, শিশু পার্লামেন্ট, মেধা যাচাই ও মাঠের কাজ অন্যতম। ৩০তম ন্যাশনাল ক্যাম্প’২৬ এ ফিল্ড ইনচার্জ হিসেবে দায়িত্বপালন করছেন আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।

উল্লেখ্য যে, ফুলকুঁড়ি আসর ২৮ সেপ্টেম্বর ১৯৭৪ সাল থেকে একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা এই ৫টি আদর্শকে ধারণ করে দেশব্যাপী শিশুকিশোরদের শিক্ষা ও শরীরচর্চামূলক কর্মসূচির মাধ্যমে মেধা বিকাশে কাজ করে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আপনি কেন দেশে এসেছেন, উত্তরে যা বলেছিলেন মীর কাশেম আলী

সংবর্ধনা অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের মারধর করে বের করলেন বিএনপি নেতাকর্মীরা

রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

রাত ৯টায় ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন

সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: শিবির সভাপতি

ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রাম ছাড়ার নির্দেশ

১১ দলীয় ঐক্য ছাড়ছে না এনসিপি

সর্বাধিক পঠিত

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

ইউএনও-কে ‘আপু’ সম্বোধন করায় আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগ

একটি গোষ্ঠী ট্যাক্স ফাঁকির টাকায়, যাকাতের নামে কাপড় দিচ্ছে

মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে চেষ্টা করতে বলেছে বাংলাদেশ

বিএনপি ফ্যামেলি কার্ডের নামে জনগণের সঙ্গে মিথ্যা প্রতারণা করছে

নারায়ণগঞ্জে বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা

ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৩০তম ন্যাশনাল ক্যাম্প শুরু

চাঁদা না পেয়ে গ্রিসপ্রবাসীর পা ভেঙে দেওয়ার অভিযোগ

সাবেক যুবলীগ নেতা সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড

ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন সুরভী, গুরুত্ব পায়নি পুলিশের কাছে