ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন সুরভী, গুরুত্ব পায়নি পুলিশের কাছে

Post Image


মাল্টিমিডিয়া রাপোর্টারের করা চাঁদাবাজির মামলায় এক মাস পর গ্রেফতার হয়েছিলেন ১৭ বছর বয়সী জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। ১০ দিন কারাভোগের পর সোমবার (৫ জানুয়ারি) তাকে নিয়ে চরম সমালোচনার মুখে পড়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও আদালত। ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে শিশু আদালতে নেওয়ার বিধান থাকলেও এখতিয়ারবহির্ভূতভাবে ম্যাজিস্ট্রেট আদালতে সুরভীর মামলা পরিচালনা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।


খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৬ নভেম্বর চাঁদাবাজির মামলা দায়েরের পর বাদি সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন সুরভী নিজেও। তবে চাঁদাবাজির মামলা হওয়ার পর এই মামলা দায়ের করায় স্পর্শকাতর হলেও এ বিষয়টি গুরুত্ব পায়নি পুলিশের কাছে।


সোমবার আদালতে নেওয়ার আগেই ব্যাপক সমালোচনার সৃষ্টি হলেও তার রিমান্ড মঞ্জুর করেন গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এতটুকুই নয়, ১৭ বছর বয়সী সুরভীকে পুলিশের দেখানো ২১ বছর আমলে নিয়েই তাকে রিমান্ড দেওয়া হয়। এক্ষেত্রে তার পড়াশোনার ক্ষয়ক্ষতির বিষয়টিকেও গুরুত্বের সাথে বিবেচনা করা হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষায় বসার কথা ছিল সুরভীর। কিন্তু গ্রেফতার, কারাবরণ আর রিমান্ডে পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে তার।


এদিকে কালিয়াকৈর থানা সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর সুরভীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন বাংলাদেশ প্রতিদিনের (বর্তমানে কালবেলায় কর্মরত) মাল্টিমিডিয়া রিপোর্টার নাঈমুর রহমান দুর্জয়। প্রায় এক মাস পর গত ২৫ ডিসেম্বর রাতে বাসা ঘেরাও করে ঘুমন্ত অবস্থা থেকে তুলে সুরভীকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। পরদিন চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।


ওই সময় পুলিশের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে লেখা হয়, সুরভীর বিরুদ্ধে অন্তত ৫০ কোটি টাকা চাঁদাবাজির মামলা রয়েছে। পরে অনুসন্ধানে উঠে আসে ভিন্ন চিত্র। সুরভীর বিরুদ্ধে দায়ের করা একটি মামলাতে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে। অপরদিকে মামলার এজাহারে তাকে ২০ এবং প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআরে) ২১ বছর বয়সী বলে উল্লেখ করা হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ২ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। যদিও জন্ম সনদ অনুযায়ী, সুরভীর প্রকৃত বয়স ১৭ বছর ১ মাস ৭ দিন।


এরই মধ্যে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত নভেম্বরে দুর্জয়ের দায়ের করা মামলার দুদিন পর তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন সুরভী। একদিন পর এটি মামলায় রূপ নেয়। কিন্তু ওই মামলার বিষয়টি একপ্রকার ধামাচাপা দেওয়া হয়েছে। উভয় মামলা রেকর্ড করেছিলেন ওই সময়ের ওসি মো. আব্দুল মান্নান। এ বিষয়ে জানতে চাইলে তৎকালীন ওসি মো. আব্দুল মান্নান বলেন, আমি মামলা রেকর্ড করলেও ৭ ডিসেম্বর আমার ট্রান্সফার হয়ে গেছে। এসব বিষয়ে আমি আর সম্পৃক্ত নই।


এর আগে বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওমর ফারুকের সঙ্গে কথা হয় । ওই সময়ে সুরভীর বয়সের উল্লেখ নিয়ে কথা বলেন তিনি। তবে পরবর্তীকালে ধর্ষণচেষ্টার মামলার বিষয়ে কথা বলতে একাধিকবার ফোন দেওয়া হলেও বন্ধ পাওয়া যায়।


এ বিষয়ে কালিয়াকৈর থানার বর্তমান ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, তিনি নতুন যোগ দেওয়ায় মামলার বিষয়ে জানতেন না। জেনে কথা বলবেন বললেও পরবর্তীকালে তাকে আর পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: শিবির সভাপতি

ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রাম ছাড়ার নির্দেশ

১১ দলীয় ঐক্য ছাড়ছে না এনসিপি

লোডশেডিংয়ে বিপর্যস্ত কুয়াকাটা, মুখ থুবড়ে পড়ছে পর্যটন ব্যবসা

১৮ লাখ টাকার পাবলিক টয়লেট এখন ব্যক্তিগত গোডাউন

৫ আগস্ট ছুটি পাবেন না যারা

গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

সর্বাধিক পঠিত

রিজওয়ানা নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের আত্মস্বীকৃত রাজসাক্ষী : গোলাম পরওয়ার

রাতের মধ্যে ১৯ জেলায় বজ্র-বৃষ্টিসহ ঝড়ের আভাস

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

নারায়ণগঞ্জে বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা

একটি গোষ্ঠী ট্যাক্স ফাঁকির টাকায়, যাকাতের নামে কাপড় দিচ্ছে

মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে চেষ্টা করতে বলেছে বাংলাদেশ

ইউএনও-কে ‘আপু’ সম্বোধন করায় আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগ

বিএনপি ফ্যামেলি কার্ডের নামে জনগণের সঙ্গে মিথ্যা প্রতারণা করছে

সাবেক যুবলীগ নেতা সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড

ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন সুরভী, গুরুত্ব পায়নি পুলিশের কাছে