নারায়ণগঞ্জে বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা

Post Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কারের সাথে নগদ অর্থ বিতরণের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থী মনির হোসাইন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে সদর উপজেলার দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আসাদুজ্জামান নূর জানান, ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ প্রতীক) শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচনি প্রচার চালান। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৫ (খ) এর সুস্পষ্ট লঙ্ঘন। এ সময় উপস্থিত আয়োজনকারী ও প্রার্থীর প্রতিনিধি তাদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিধিমালার ২৭(ক) বিধি অনুযায়ী উপস্থিত প্রতিনিধিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে, দুপুরে টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেজুর গাছ প্রতীকের প্রার্থী মনির হোসাইন কাসেমী পুরস্কার তুলে দিচ্ছেন। এ সময় তার হাতে নগদ অর্থ দেখা যায়, সে টাকা তিনি প্রত্যেক বিজয়ীকে পুরস্কারের নিচে লুকিয়ে দিচ্ছেন।

টাকা বিতরণ প্রসঙ্গে মনির হোসাইন কাসেমী বলেন, স্কুল কর্তৃপক্ষ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি নগদ অর্থ রেখেছিল। আমি প্রধান অতিথি হিসেবে সেই ট্রফি ও নগদ অর্থ বিজয়ীদের হাতে তুলে দিয়েছি। যদি ভোটারদের প্রভাবিত করতে টাকা বিতরণ করতাম, সেটা নিশ্চই প্রকাশ্যে হাজারো মানুষের সামনে কিংবা সাংবাদিকদের সামনে দিতাম না। এটা খন্ডিত এটা ক্লিপ নিয়ে অপপ্রচার চালানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হাদী হত্যার বিচার চেয়ে বাংলাবান্ধা থেকে মার্চ ফর ইনসাফ শুরু ইনকিলাব মঞ্চের

শরীয়তপুরে ওসিকে হুমকি ও নানা অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে