অনুমতি ছাড়াই কলেজে পশুর হাট বসালেন ছাত্রদল নেতা

Post Image


কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকলেও পেশিশক্তি ব্যবহার করে গরুর হাট বসানোর অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে। 


গতাকাল রবিবার (২৪ মে) দুপুরে কলেজ গেটের তিনটি তালা ভেঙে, মাঠে বাঁশের খুঁটি গেড়ে হাট শুরু করা হয় বলে অভিযোগ করেছেন কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মজিবল হায়দার চৌধুরী।


অধ্যক্ষ অধ্যাপক ড. মজিবল হায়দার চৌধুরীর অভিযোগ, কলেজের ফটকের তালা ভেঙে মাঠে জোরপূর্বক পশুর হাট বসায় জেলা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সহ-সমাজসেবা সম্পাদক জিহাদ ফেরদৌস চমক। তিনি চিলমারী উপজেলা শহরের বাসিন্দা।


কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মজিবল হায়দার চৌধুরী জানান, সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হাট বসানোর কোনো নিয়ম নেই। কলেজের স্টাফ কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পশুর হাট বসানোর অনুমতি না দেওয়ার রেজুলেশন পাস হয়।


গত ২০ মে লিখিতভাবে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি) এবং চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছিল। কিন্তু সব আইন অমান্য করে জোরপূর্বক মাঠে পশুর হাট বসানো হয়েছে।


ক্ষোভ প্রকাশ করে অধ্যক্ষ বলেন, সরকারি নির্দেশনা উপেক্ষা করে কলেজ মাঠে পশুর হাট বসানো হয়েছে। প্রশাসনকে জানানোর পর সকালে পুলিশ এসেছিল।


কিন্তু পুলিশ চলে যাওয়ার পরপরই আয়োজকরা গেটের তিনটি তালা ভেঙে মাঠে প্রবেশ করে বাঁশের খুঁটি পুঁতে গরু-ছাগলের হাট বসায়। আমরা লিখিতভাবে জানানোর পরও প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, তা বুঝতে পারছি না।


অনুমতি নেওয়ার বিষয়ে ছাত্রদল নেতা চমকের দাবি সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, তারা হাটের জন্য আবেদন করেছিল, কিন্তু কোনো অনুমোদন দেওয়া হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানো আইনত দণ্ডনীয় অপরাধ।


আমরা জেলা প্রশাসন থেকে কোনো অনুমতি দিইনি। অধ্যক্ষ গেটে তালা দিয়ে রাখার পরও সেই তালা ভেঙে হাট বসানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমি চিলমারীর ইউএনও-কে নির্দেশ দিয়েছি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

অনুমতি ছাড়াই কলেজে পশুর হাট বসালেন ছাত্রদল নেতা

ট্রাক উল্টে নিহতের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে

টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাক উল্টে ১৭ জন নিহত

কোরবানির পশুর হাটে নগদ লেনদেন পরিহারের অনুরোধ র‍্যাবের

ইসলামী ব্যাংকে সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

ছাগলের শজনেপাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

যুবশক্তি নেতা অয়নকে তুলে নিয়ে গেছে ডিবি

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে এইচআরডিএসের মানববন্ধন

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার মতো দেশপ্রেম নিয়ে নেতাকর্মীদের চরিত্র গঠন করতে হবে

ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

বিচার বিলম্বিত হলে ন্যায়বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল

তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ

জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না: ডা. তাহের

নেত্রকোণায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

ঢাকায় টানা বৃষ্টির আভাস, অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা

যুবদল নেতার গরুর খামার থেকে ৪ ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

নীতি ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন: মঈন খান