ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সংগঠক তারেক রেজাসহ ২২ জনের নামে মামলা করেছে জেলা ছাত্রদল। এতে অন্তত আরও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শনিবার (২৩ মে) বেলা ৩টার দিকে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি- এনামুল কবির (৩৫) বাদি হয়ে এ মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী ঝিনাইদহ সফরে আসেন। সফর চলাকালে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা অবৈধভাবে সমবেত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে ছাত্রদলের ওপর হামলা চালায়। পশাপাশি এনসিপি নেতাকর্মীরা হামলা ও হত্যার হুমকি দেয়।







