সাতক্ষীরা-৪ শ্যামনগরে দাঁড়িপাল্লার জয়, ২১ হাজার ভোটে বিজয়ী গাজী নজরুল ইসলাম

Post Image

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী গাজী নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ হাজার ৪২৪ ভোট। এতে ২১ হাজার ৩৮ ভোটের ব্যবধানে গাজী নজরুল ইসলাম বিজয়ী হন।

এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীক পেয়েছে ১ হাজার ৮৪৮ ভোট এবং লাঙ্গল প্রতীক পেয়েছে ৪২৬ ভোট।

ভোটগ্রহণ সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষসহ সব বয়সী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ ও পরবর্তী ভোট গণনা সম্পন্ন হয়।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী গাজী নজরুল ইসলাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং শ্যামনগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই বিজয় শ্যামনগরের জনগণের বিজয়। সব ভেদাভেদ ভুলে তিনি এলাকার উন্নয়ন, নদীভাঙন রোধ, উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবেন।

অন্যদিকে পরাজিত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান ফলাফল মেনে নিয়ে তার সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের রায়ই চূড়ান্ত। গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তিনি শ্রদ্ধাশীল।

নির্বাচনের ফল ঘোষণার পর বিভিন্ন স্থানে বিজয়ী প্রার্থীর সমর্থকদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

শ্যামনগরবাসীর প্রত্যাশা, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার দীর্ঘদিনের সমস্যা, বিশেষ করে বেড়িবাঁধ সংস্কার, ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্বাসন এবং সুন্দরবননির্ভর মানুষের জীবিকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনে আগুন

অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দ্রুত সময়ে অপ্রতিম হত্যার তদন্ত শেষে বিচার শুরু হবেস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

গুইমারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বেচ্ছাচারীতার অভিযোগ

আটকের আগে যে পোস্ট দিয়েছিল আনাস

অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও

এবার রাজধানী থেকে শিশু নিখোঁজ, পরিবারকে অজ্ঞাত ব্যক্তির ফোন

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ

সর্বাধিক পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

ইরানে পারমাণবিক অস্ত্র বানানোর ‘প্রমাণ পায়নি’ রাশিয়া

‘হ্যাঁ’ ভোট দিলে চুরি ও অপশাসন বন্ধ হবে: প্রেস সচিব

স্কুলে মা সমাবেশের ব্যানারে স্লোগান- ‌‌‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

গণভোটে ‘হ্যাঁ’ ‘না’ নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

কুমিল্লার চিকিৎসক কন্যাকে জীবনসঙ্গী করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

রাবির দেয়ালে ‘গুপ্ত’ লিখে শিবিরকে নিষিদ্ধের দাবি ছাত্রদলের

ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে কুমিল্লা রণক্ষেত্র