কুমারখালীতে ছাত্রলীগের মিছিল: গ্রেফতার ৩

Post Image

কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৯ এপ্রিল) কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার মিরাজ মোল্লার ছেলে মো. জিসান (২১), মো. আলমগীরের ছেলে জুয়েল রানা (২০) ও শাহিনুরের ছেলে মো. শাওন (১৭)। তারা ছাত্রলীগের কর্মী-সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেলের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি মোটরসাইকেল মিছিলের ২৭ সেকেন্ডের ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার সকালে শেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের ২০২৪ সালের ১৫ অক্টোবর থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়।

ছাত্রলীগের মিছিলের ঘটনাটি অস্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, একটি বিস্ফোরক মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা ছাত্রলীগের কর্মী-সমর্থক বলে স্বীকার করেছে। 

এছাড়াও একটি মারামারি মামলায় মাহফুজ (২৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। কুমারখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত আছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কুমারখালীতে ছাত্রলীগের মিছিল: গ্রেফতার ৩

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের

সংসদে মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার আহ্বান

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব আইনমন্ত্রীর

সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছেলেকে বাঁচালেন বাবা

গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের সেই সাবেক এমডির জামিন

ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

সর্বাধিক পঠিত

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

নির্বাচনের আগে অর্ধেক জনগোষ্ঠীকে ঘরবন্দি করতে চায় একটি দল

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবার আমরা ভোট দেবো: হাসনাত

প্রয়োজনীয় ৩৩ প্রকার ওষুধের দাম কমলো

তারা বাংলাদেশের ‘স্বাধীনতার বিরোধিতা’ করেছিল: ফখরুল

সুযোগ এসেছে ৫৪ বছর পর হাতে হাত ধরার : ধর্ম উপদেষ্টা

ফরিদগঞ্জে জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত : জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দাবি

মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নুরের নির্বাচনী প্রচারণা শুরু

বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান