গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের সেই সাবেক এমডির জামিন

Post Image


শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান ওরফে সাফিকুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।


মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৩ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহিরুল ইসলাম (কাইয়ুম) বিষয়টি নিশ্চিত করেছেন।


আসামিপক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম শুনানিতে বলেন, ‘শফিকুর রহমান একজন নিরীহ ও সহজ-সরল প্রকৃতির মানুষ।


দেশের বৃহৎ একটি প্রতিষ্ঠানে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গত ২ ফেব্রুয়ারি থেকে তিনি ৭১ দিন ধরে কারাগারে রয়েছেন এবং বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। মানবিক দৃষ্টিকোণ থেকে তার জামিন প্রার্থনা করা হয়। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদী একজন হোটেল কর্মচারী। নিরাপত্তাকর্মী জাহাঙ্গীরের মাধ্যমে তিনি জানতে পারেন যে একটি বাসায় শিশুকে দেখাশোনার জন্য গৃহকর্মী প্রয়োজন। পরে শফিকুর রহমান ও তার স্ত্রী বিথীর সঙ্গে যোগাযোগের পর গত বছরের জুন মাসে ১১ বছর বয়সী তার মেয়েকে ওই বাসায় কাজে দেন তিনি।


অভিযোগ অনুযায়ী, গত বছরের ২ নভেম্বর শিশুটিকে শেষবার সুস্থ অবস্থায় তার বাবা দেখে যান।


এরপর তাকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। পরে চলতি বছরের ৩১ জানুয়ারি শিশুটির অসুস্থতার কথা জানিয়ে তাকে নিয়ে যেতে বলা হয়।

শিশুটিকে ফেরত আনার পর তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পান বাবা। অভিযোগে বলা হয়, শিশুটি জানায় তাকে একাধিকবার মারধর করা হয়েছে এবং গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেওয়া হয়েছে। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের সেই সাবেক এমডির জামিন

ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

পদ্মার ২৫ কেজির পাঙাশ ৭১ হাজার টাকায় বিক্রি

বদরগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে ভিত্তিহীন প্রমাণিত

হাওরে পানি জমে কাটা যাচ্ছে না ধান, সংসদে আলোচনার আহ্বান শিশির মনিরের

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা

সর্বাধিক পঠিত

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

নোয়াখালীতে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

প্রয়োজনীয় ৩৩ প্রকার ওষুধের দাম কমলো

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

তারা বাংলাদেশের ‘স্বাধীনতার বিরোধিতা’ করেছিল: ফখরুল

ফরিদগঞ্জে জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত : জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দাবি

খুলনায় রাতের আঁধারে বিটুমিন ঢেলে সড়কে কার্পেটিং

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবার আমরা ভোট দেবো: হাসনাত

সুযোগ এসেছে ৫৪ বছর পর হাতে হাত ধরার : ধর্ম উপদেষ্টা