মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নুরের নির্বাচনী প্রচারণা শুরু

Post Image

মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে নিজ বাড়ির সামনে শায়িত প্রয়াত মায়ের কবর জিয়ারত করেন তিনি। এ সময় মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন নুরুল হক নুর।

মায়ের প্রতি নুরের গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় মুগ্ধ হয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা জানান, নুর তাদের এলাকার গর্বিত সন্তান। নিজ মাতৃভূমি গলাচিপা–দশমিনা আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় তারা আনন্দিত।

স্থানীয়দের ভাষ্য, নুরুল হক নুর আগে থেকেই একজন মাতৃভক্ত মানুষ। বিভিন্ন রাজনৈতিক সভা ও বক্তব্যে তিনি বারবার তার মায়ের স্মৃতিচারণ করে থাকেন। সম্প্রতি দশমিনা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক স্মরণসভায় নুর বলেন,‘আমার স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার। কারণ ছোটবেলায় মাকে জন্ডিসে আক্রান্ত হয়ে সঠিক চিকিৎসার অভাবে হারিয়েছি।’

স্থানীয়রা জানান, মায়ের প্রতি নুরের এমন গভীর ভালোবাসা তাদের হৃদয় ছুঁয়ে গেছে। তারা আসন্ন নির্বাচনে নুরের সাফল্য কামনা করেন।

কবর জিয়ারতের সময় গণঅধিকার পরিষদ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের ঘোড়া প্রতীকের সঙ্গে। একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহম্মদ শাহ আলম দাঁড়িপাল্লা প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মু. আবু বক্কর ছিদ্দিকী হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সরকার না পারলেও জুলাই শহীদদের নিয়ে 'অ্যাপ' তৈরি করে আরেক ধামাকা দেখাল জামায়াত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না

বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ

সর্বাধিক পঠিত

যশোরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: দুই প্রার্থীকে ২ লাখ ৫০ হজার টাকা জরিমানা

অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নবম পে-স্কেল ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদীর ওপর হামলা

নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

মাদকবিরোধী কমিটির উপদেষ্টার রক্ত দিয়ে গোসল করার হুমকি বিএনপি নেতার

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন