চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছেলেকে বাঁচালেন বাবা

Post Image


চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ে যায় এক বছর বয়সী এক শিশু। সন্তানকে বাঁচাতে বাবাও চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। তাদের ওপর দিয়ে একে একে ট্রেনের ৮টি বগি চলে গেলেও অক্ষত অবস্থায় বেঁচে ফিরেছেন বাবা-ছেলে।


আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে।


বেঁচে যাওয়া ওই পরিবারটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরবে এসেছিল।


প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, তিতাস কমিউটার ট্রেনটি নির্দিষ্ট সময়ের প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ভৈরব স্টেশনে পৌঁছায়। যাত্রাবিরতির সময় ওই দম্পতি সন্তানসহ ট্রেন থেকে নামতে পারেননি। ট্রেনটি ছেড়ে দেওয়ার পরপরই তাড়াহুড়ো করে চলন্ত ট্রেন থেকে এক বছরের সন্তানকে কোলে নিয়ে নামার চেষ্টা করেন বাবা।


এসময় হাত ফসকে শিশুটি প্ল্যাটফর্ম ও ট্রেনের ফাঁক দিয়ে নিচে পড়ে যায়।


সন্তানকে বাঁচাতে সঙ্গে সঙ্গে বাবাও লাফ দিয়ে নিচে পড়েন এবং ছেলেকে বুকে জড়িয়ে প্ল্যাটফর্মের দেয়ালের সঙ্গে সেঁটে শুয়ে থাকেন। তাদের ওপর দিয়ে ৮টি বগি চলে গেলেও দুজনেই অক্ষত থাকেন। এসময় স্থানীয়রা শিশুটির মাকে ট্রেন থেকে নিরাপদে নামিয়ে আনেন।


তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারম্যান ফালু মিয়া বলেন, অসতর্ক অবস্থায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে শিশুটি নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তার বাবাও লাফ দেন এবং ছেলেকে বুকে আগলে লাইন ও প্ল্যাটফর্মের ওয়ালের সাথে সেঁটে থাকেন। তাদের ওপর দিয়ে আটটি বগি চলে গেলেও তারা অক্ষত ছিলেন।


ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইয়িদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবা-ছেলের ওপর দিয়ে ৮টি বগি পার হলেও তারা অক্ষত থাকাটা আল্লাহর অসীম দয়া ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছেলেকে বাঁচালেন বাবা

গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের সেই সাবেক এমডির জামিন

ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

পদ্মার ২৫ কেজির পাঙাশ ৭১ হাজার টাকায় বিক্রি

বদরগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে ভিত্তিহীন প্রমাণিত

হাওরে পানি জমে কাটা যাচ্ছে না ধান, সংসদে আলোচনার আহ্বান শিশির মনিরের

সর্বাধিক পঠিত

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

নোয়াখালীতে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

প্রয়োজনীয় ৩৩ প্রকার ওষুধের দাম কমলো

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

তারা বাংলাদেশের ‘স্বাধীনতার বিরোধিতা’ করেছিল: ফখরুল

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবার আমরা ভোট দেবো: হাসনাত

ফরিদগঞ্জে জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত : জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দাবি

খুলনায় রাতের আঁধারে বিটুমিন ঢেলে সড়কে কার্পেটিং

সুযোগ এসেছে ৫৪ বছর পর হাতে হাত ধরার : ধর্ম উপদেষ্টা