তারা বাংলাদেশের ‘স্বাধীনতার বিরোধিতা’ করেছিল: ফখরুল

Post Image

দাঁড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাইতে আসছে, তারা বাংলাদেশের ‘স্বাধীনতার বিরোধিতা’ করেছিল বলে ভোটারদের মনে করিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সে সময় মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হওয়া এবং তাদের বাড়িঘরে লুটপাট হওয়ার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে গণসংযোগে তিনি এ কথা বলেন। 

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে ভোট করছেন। তার আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. খাদেমুল ইসলাম।

গণসংযোগকালে বিএনপি মহাসচিব বলেন, যে আজ আপনাদের, দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য। ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে। পক্ষে ছিল না বিপক্ষে ছিল? এবং আপনাদের যে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, ওই সময় আপনাদের ঘরবাড়ি লুটতরাজ করা হয়েছে। ঠিক কি না বলেন?

বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইবোনেরা যে ভয়টা পান, ওই ভয়টা পাবেন না। এই দেশটা আপনার, এই দেশের মাটিটা আপনার। একজন মুসলমানের যে অধিকার আছে, ঠিক তেমনি আপনাদেরও একই অধিকার আছে। এখানে সবাই সমান, একই দেশের মানুষ আপনারা। 

এ সময় তিনি একাত্তরে মুক্তিযুদ্ধে সময় বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা এবং দেশ স্বাধীন করার কথা তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের দেশ ছেড়ে কোথাও যাইনি, কোথাও যাব না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।

হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি আছে, এমন আশ্বাস দিয়ে দলের মহাসচিব বলেন, হিন্দুদের মধ্যে একটা ভয় আছে, ভয়। একটা আতঙ্ক কাজ করে। আমরা যদি অন্য কাউকে ভোট দিই, তাহলে ওরা যদি আমাদের ক্ষতি করে। আমাকে অনেকে বলেছে, আমরা দিলাম ধানের শীষে ভোট, কিন্তু তারপর তো আপনারা থাকবেন না, তখন যদি দাঁড়িপাল্লার লোকজন যদি আমাদের কিছু করে। আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই-আমরা ধানের শীষের লোকেরা আপনাদের পাশে অতীতেও ছিলাম, এখনো থাকব ইনশাআল্লাহ।

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভোট দিয়ে যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, যারা আমরা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ আইনশৃঙ্খলার কথা বলি, তাদের হাতকে শক্তিশালী করুন।

ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও দলের সহযোগী সংগঠনের কয়েকজন নেতা এ সময় বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

৫৯ নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বাড়ছে বিবাহ বিচ্ছেদ, সিরাজগঞ্জে এক বছরে ৪৮০৩ তালাক

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, ঘণ্টাব্যাপী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ফ্যাসিবাদের আমলে আমাদের ৭০০ ভাইকে গুম করা হয়েছিল: শিবির সভাপতি

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ

ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে এলাকায় দোজখের আগুন জ্বালাচ্ছেন: রিজভী

সর্বাধিক পঠিত

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

স্বামীর সহযোগিতায় কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ছাত্রদের জন্য ‘হেয়ার স্টাইল’ নির্ধারণ করে নোটিশ জারি, না মানলেই শাস্তি

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

চট্টগ্রাম ‘চাঁদা না পেয়ে’ যুবককে কুপিয়ে হত্যা

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল