ফরিদগঞ্জে জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত : জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দাবি

Post Image

চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।তারিখ ১ অক্টোবর ২০২৫ রোজ শনিবার সকাল ৯ ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয় স্থান:ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে ।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, এমপি পদপ্রার্থী-চাঁদপুর (৪) ফরিদগঞ্জ ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর জেলা। বিশেষ অতিথি ছিলেন এ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, নায়েবে আমীর, জামায়াতে ইসলামী, চাঁদপুর জেলা; মাওলানা মোঃ ইউনুস হেলাল, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও আমীর, জামায়াতে ইসলামী, ফরিদগঞ্জ উপজেলা; এবং মাওলানা মোঃ মিজানুর রহমান, আমীর, জামায়াতে ইসলামী, ফরিদগঞ্জ পৌরসভা।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা মোঃ ইউনুস মুন্সী, সভাপতি, যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফরিদগঞ্জ উপজেলা।

প্রধান অতিথির বক্তব্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী তার বক্তব্যে বলেন,“বাংলাদেশ আজ ভয়াবহ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার দেশকে গণতন্ত্রহীন করে ফেলেছে। তাই জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি ২০২৬-এ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। উভয় কক্ষে নির্বাচনে পি.আর পদ্ধতি চালু করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে নির্বাচনে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।”


তিনি আরও বলেন, “আমরা জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান দেখতে চাই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে ইসলামী আন্দোলনের পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”


অন্যান্য বক্তারা বলেন, “তোমরা আল্লাহর রজ্জুকে আকড়ে ধর, পরপর বিচ্ছিন্ন হয়োনা” (আল-কোরআন)। তারা যুবসমাজকে আদর্শিক, নৈতিক ও চারিত্রিকভাবে দৃঢ় হওয়ার আহ্বান জানান।


সম্মেলনে বক্তারা দেশের চলমান রাজনৈতিক সঙ্কট মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামের শপথ করেন।


শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত