সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Post Image

সোর্স লাইন নির্মাণ কাজের জন্য আজ রবিবার (১৯ এপ্রিল) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শনিবার সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের ৩৩/১১ কেবি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের জন্য এই সাময়িক বিভ্রাট ঘটবে। রবিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট নগরীর দুটি প্রধান ফিডারের আওতাধীন এলাকাগুলো এই বিভ্রাটের মুখে পড়বে—পাঠানটুলা ফিডার : পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট এবং এর আশপাশের এলাকা।

বিমানবন্দর ফিডার : সুবিদবাজার এলাকার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি ও এর সংলগ্ন এলাকা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। এই সাময়িক অসুবিধার জন্য বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নয়ন কাজে সহযোগিতা চেয়েছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি পরীক্ষাথীরা

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিরাজগঞ্জে জামায়াতের ইউনিট সভাপতি-সেক্রেটারিদের শিক্ষাবৈঠক অনুষ্ঠিত

সভাপতি পদ হারিয়ে মাদ্রাসা সুপারকে লাঞ্ছিত করার অভিযোগ

তানযীমুল উম্মাহ মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

জামাতের সাথে বিএনপির কখনো জোট হবে না : প্রিন্স

মসজিদ ও রাস্তার জায়গা দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে, উচ্ছেদের দাবি

টানা ৫ দিন বৃষ্টির আভাস

সর্বাধিক পঠিত

লেপ ও কম্বল বিতরণ অনুষ্ঠানে দবিরিয়া দারুল উলুম মাদ্রাসায় শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দ।

কাফনের কাপড় পড়ে দাঁড়িপাল্লার গণমিছিল

নির্বাচনকে সামনে রেখে সুন্দরগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

১২ বছর ভাত না খেয়ে থাকা বিএনপি সমর্থক নিজাম মারা গেছেন

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দেবে ১৫ প্লাটুন বিজিবি

চরফ্যাশনে দাঁড়িপাল্লার প্রচারণায় নামায় নারীর মাথা ফাটালো যুবদল নেতা

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত