নির্বাচনকে সামনে রেখে সুন্দরগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট

Post Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে উপজেলার বাজারপড়া মহাবিদ্যালয়ের সামনে  গাইবান্ধা সুন্দরগঞ্জ পয়েন্ট এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট স্থাপন করা হয়েছে।


বৃহস্পতিবার ২৯ জানুয়ারী  সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও সুন্দরগঞ্জ উপজেলা পুলিশের সমন্বয়ে এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সড়কে চলাচলকারী বিভিন্ন মোটরযান ও বাস  থামিয়ে তল্লাশি চালানো হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের মালামাল পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।


যৌথ বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


স্থানীয়রা জানান, সেনাবাহিনী ও পুলিশের সক্রিয় উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ভোটারদের মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দেওয়ার বিষয়ে আস্থা তৈরি হয়েছে।


প্রশাসনের কঠোর নজরদারিতে সুন্দরগঞ্জ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ গড়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিও আগের তুলনায় উন্নতির দিকে যাচ্ছে।


বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন। এ ছাড়া যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের দুর্গম এলাকাগুলোতে দেশীয় যান ব্যবহার করে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রমের ফলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।


সুন্দরগঞ্জ  আর্মি ক্যাম্প সূত্র জানায়, আসন্ন নির্বাচন উপলক্ষে জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত এবং এলাকা মাদকমুক্ত রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকালীন সময় পর্যন্ত এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কোরবানির পশুর হাটে নগদ লেনদেন পরিহারের অনুরোধ র‍্যাবের

ইসলামী ব্যাংকে সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

ছাগলের শজনেপাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

যুবশক্তি নেতা অয়নকে তুলে নিয়ে গেছে ডিবি

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে এইচআরডিএসের মানববন্ধন

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সচেতনতায় দ্য ইয়ুথ রেজোন্যান্সের সেমিনার আয়োজন

পিরোজপুরে ১৫০ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির

ঝিনাইদহে ২২ এনসিপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

সর্বাধিক পঠিত

জামায়াতের আমীরের বিরুদ্ধে অপপ্রচার: প্রতিবাদে কুষ্টিয়ায় মহিলা জামায়াতের বিক্ষোভ

বিচার বিলম্বিত হলে ন্যায়বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল

খালেদা জিয়ার মতো দেশপ্রেম নিয়ে নেতাকর্মীদের চরিত্র গঠন করতে হবে

জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না: ডা. তাহের

নেত্রকোণায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

ঢাকায় টানা বৃষ্টির আভাস, অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা

ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

নীতি ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন: মঈন খান

তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ