সিরাজগঞ্জে জামায়াতের ইউনিট সভাপতি-সেক্রেটারিদের শিক্ষাবৈঠক অনুষ্ঠিত

Post Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক শিক্ষাবৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) শহরের দারুল ইসলাম একাডেমি মিলনায়তনে অর্ধদিবসব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।


সিরাজগঞ্জ শহর জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শহর সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ পরিচালনা করেন এবং সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম সঞ্চালনা করেন।


বৈঠকে দারসুল কুরআন, ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান, ‘জামায়াত কর্মী মানেই সমাজকর্মী’ শীর্ষক কর্মশালা, ‘দাওয়াত মুমিন জীবনের মিশন’, ইউনিট পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা, সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণ বিষয়ক কর্মশালা, আনুগত্য, পরামর্শ ও এহতেসাব সংক্রান্ত আলোচনা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


কর্মসূচি শেষে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একইসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যের ঘোষিত চলমান কর্মসূচি জোরদার এবং জুলাই সনদসহ বিভিন্ন দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করে রাজপথের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।


বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর ড. খ. ম. আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি জোবায়ের হোসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা জাহাঙ্গীর আলম, আবু কাউসার তালুকদার, অ্যাডভোকেট ছদরুল ইসলাম, আশরাফুল আলম বাবুল, মুফতি আলী আজগরসহ ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে জামায়াতের ইউনিট সভাপতি-সেক্রেটারিদের শিক্ষাবৈঠক অনুষ্ঠিত

সভাপতি পদ হারিয়ে মাদ্রাসা সুপারকে লাঞ্ছিত করার অভিযোগ

তানযীমুল উম্মাহ মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

জামাতের সাথে বিএনপির কখনো জোট হবে না : প্রিন্স

মসজিদ ও রাস্তার জায়গা দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে, উচ্ছেদের দাবি

টানা ৫ দিন বৃষ্টির আভাস

পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি

বাঁধ নির্মাণের দাবিতে ফেনীর এমপিকে খোলা চিঠি

সর্বাধিক পঠিত

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান প্রশ্নে রুল শুনানিতে ৭ অ্যামিকাস কিউরি নিয়োগ

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কাফনের কাপড় পড়ে দাঁড়িপাল্লার গণমিছিল

রেলওয়ে পূর্বাঞ্চলে যুক্ত হচ্ছে ৩৫ মিটারগেজ কোচ

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

লেপ ও কম্বল বিতরণ অনুষ্ঠানে দবিরিয়া দারুল উলুম মাদ্রাসায় শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দ।

নির্বাচনকে সামনে রেখে সুন্দরগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট

১২ বছর ভাত না খেয়ে থাকা বিএনপি সমর্থক নিজাম মারা গেছেন

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

দেশবাসীকে বিপদ-আপদে ধৈর্য ধারণ করার আহ্বান জামায়াত আমিরের