কাফনের কাপড় পড়ে দাঁড়িপাল্লার গণমিছিল

Post Image

ভোলার দৌলতখানে নির্বাচনি প্রচারে শেষ দিনে কাফনের কাপড় পড়ে গণমিছিল করেছে দাড়িপাল্লার প্রার্থী মাওলানা ফজলুল করিমের সমর্থকরা। বিএনপি প্রার্থী হাফিজি ইব্রাহিমের হুমকির প্রতিবাদে দাঁড়িপাল্লা প্রার্থীদের সমর্থকদের এই অন্যরকম প্রতিবাদ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোলা-২ দৌলতখানে এই ব্যতিক্রমী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি দৌলতখান বাজারের দক্ষিণ মাথা থেকে উত্তর মাথা ঘুরে প্রায় ২ কিলোমিটার অতিক্রম করে শেষ হয়।

মিছিল শেষে দাঁড়িপাল্লা প্রার্থী মাওলানা ফজলুল করিম বলেন, দাঁড়িপাল্লার সমর্থকদেরকে ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি ধমকির প্রতিবাদেই এ ধরনের প্রতীকী প্রতিবাদ করা হয়েছে।

তিনি আরো বলেন, দাঁড়িপাল্লা প্রার্থীর সমর্থকরা কখনো মৃত্যুকে ভয় পায় না। আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপি প্রার্থী কেন্দ্র দখল, ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করলে তার প্রতিবাদে জীবন দিয়ে হলেও দৌলতখানের জনগণ তা প্রতিহত করবে।

তিনি হাফেজ ইব্রাহিম কে উদ্দেশ্য করে বলেন, আমরা শুধু আল্লাহকে ভয় পাই এছাড়া পৃথিবীর অন্য কাউকেই আমরা পরোয়া করি না। দৌলতখানের মানুষ চাঁদা, লুটতরাজের প্রতিবাদে যদি দাঁড়িপাল্লাকে ভোট দেয় তাহলে পৃথিবীর কোনো শক্তি তা প্রতিহত করতে পারবে না।

গণ মিছিল ও সমাবেশে সমাবেশে আরো বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলা আমির হাসান তারেক হাওলাদার, সেক্রেটারি আশরাফ উদ্দিন ফারুক, কামাল উদ্দিন ও হাবিবুল ইসলাম সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ