বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Post Image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সবুজ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোররাতে মেইন পিলার ৮৬৪/৫ থ্রি–এসএল এলাকার ভেতরে এ ঘটনা ঘটে। নিহত সবুজ ইসলাম পঁচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র ও বিজিবির প্রাথমিক তথ্যমতে, ভোররাতে জগতবেড় ও শমসেরনগর এলাকার কয়েকজন বাংলাদেশি যুবক গরু পারাপারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় ৩০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সবুজ ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে তার সঙ্গীরা পালিয়ে আসে।

ঘটনার পর সবুজ ইসলামের মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি। এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। তবে বিজিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। নিহতের পরিবার মরদেহ ফেরতসহ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব নাকি, পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই: এএসআই

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচনায়

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি

৯ কেজি স্বর্ণ উদ্ধার, পাঁচ দিনের রিমান্ডে দুই বিমানকর্মী

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ