তানযীমুল উম্মাহ মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

Post Image

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের নিয়ে গাইডলাইন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর উত্তরায় এ দোয়া অনুষ্ঠান হয়েছে। 

এসময় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ শাইখ যায়নুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আমানত উল্লাহ।

এতে স্বাগত বক্তব্য দেন মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এইচ এম আবদুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানসমূহের শাখা প্রধানগণ ও বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক দায়িত্বশীল, শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের সম্পাদিত ‘মুক্তির ইশতিহার’ শীর্ষক দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন আগত মেহমানবৃন্দ। মানপত্র পাঠ করেন দাখিল পরীক্ষার্থী মেধাবী শিক্ষার্থী মাহফুজুর রহমান ফাহিম।

দাখিল পরীক্ষার্থী মাহফুজুর রহমান ফাহিম ও কাজি আব্দুল্লাহর উপস্থাপনায় এতে ছাত্রদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন আলিম শ্রেণির মেধাবী শিক্ষার্থী লুতফর রহমান। দাখিল পরিক্ষার্থী ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখে কাজী আব্দুল্লাহ [আরবী] ও নাইফ নুওয়াইসির ভুইয়া মুসআব [ইংরেজি]। 

সবশেষে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা যাইনুল আবেদিন। 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম