মসজিদ ও রাস্তার জায়গা দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে, উচ্ছেদের দাবি

Post Image

নাটোরের গুরুদাসপুরে মসজিদের জায়গা, সরকারি রাস্তা ও বসতবাড়ির জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে আইনজীবী আব্দুল মোতালেব আনাম ও তার মেয়ে শিউরী খাতুনের বিরুদ্ধে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার রুহাই গ্রামের চকপাড়ায় এস্কে মাহাবুব জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ অভিযোগ করেন এলাকাবাসী। এ ঘটনায় এক ভুক্তভোগী উপজেলা প্রশাসনের কাছে অবৈধ দখল উচ্ছেদের জন্য আবেদন করেছেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য হাসান আলী, মসজিদ কমিটির সভাপতি আজমুল হক বুদ্দু, কবরস্থানের সভাপতি নজরুল ইসলাম, আলী আহাদ ফারুকী প্রমুখ।

বক্তারা বলেন ৩৬ বছর ধরে মরহুম জাফর উদ্দিন প্রামাণিকের ছেলে অ্যাডভোকেট আব্দুল মোতালেব আনাম ওই মসজিদের জায়গার ওপর বসতবাড়ি করে আছেন। ফলে মসজিদে চলাচলের জায়গা সংকুচিত হয়েছে। মৃত ব্যক্তির লাশের খাটিয়া আনা-নেওয়া করা  যায় না। বাপ-বেটি সালিস দরবার মানেন না, কারো কথাও শোনেন না।

প্রতিবাদ করলে উল্টো মামলা দিয়ে হয়রানি করা হয়।

কবরস্থানের সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘মসজিদ সংলগ্ন কবরস্থানের সঙ্গে টয়লেট নির্মাণ করে আরেক জটিলতা সৃষ্টি করেছেন শিউলী। তার বাড়ির নোংরা পানি পর্যন্ত কবরস্থানে প্রবেশ করে।’

ভুক্তভোগী আলী আহাদ বলেন, ‘বাড়ির সামনের সরকারি কাঁচা রাস্তাটির অধিকাংশ জায়গা জবরদখল করে আছেন আনাম।

আমার বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন করে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। পিলার অপসারণের দাবি জানিয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি।’

অভিযুক্ত আইনজীবী আনাম বলেন, ‘এটা আমার পৈতৃক সম্পত্তি। যা মেয়ে শিউলীর নামে দিয়েছি। অনেক মাপজোক হয়েছে, আমার জায়গা সঠিক আছে।

যেখানে আমার মেয়ে যাতায়াতের পথ পায় না, সেখানে অন্যদের কেন জায়গা দেব।’

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, ‘শিউলি ও তার বাবা আনাম ৬ ইঞ্চি জায়গা ছাড়তেও নারাজ। প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মামলাও হতে পারে। হামলা-মামলার ভয়ে আনাম পরিবারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে চান না।’

উপজেলা নির্বাহী কর্র্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ‘তদন্ত করে উভয়পক্ষের শুনানী শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ