নদীতে গোসল করতে নেমে প্রাণ হারালো স্কুলছাত্র

Post Image

গাইবান্ধায় বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে সাদাদ আহমেদ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রিফাত আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত সাদাদ আহমেদ রাজশাহীর তেরোখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। সে গাইবান্ধা শহরে খালার বাসায় থেকে স্থানীয় এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।


স্থানীয়সূত্রে জানা যায়, সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ এলাকায় দুপুর ১টার দিকে ঘাঘট নদীতে চার বন্ধুসহ গোসল করতে যায়। এরপর নিখোঁজ হয় সাদাদ আহমেদ। স্বজনরা জানান, পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নিতে বাড়ি থেকে বের হয়েছিল সাদাদ। অনুষ্ঠান শেষে বন্ধুদের সঙ্গে ভেড়ামারা ব্রিজ এলাকায় ঘুরতে গিয়ে অসাবধানতাবশত নদীতে গোসল করতে নেমে ডুব দিলে তাকে আর পরে খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকেই শুরু হয় উৎকণ্ঠা আর খোঁজাখুঁজি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।


স্থানীয় রাজু বলেন, চারজন মিলে গোসল করতে ছিল, হঠাৎ করে একজন হারিয়ে যায়। আমরা অনেকক্ষণ খোঁজাখুজি করেও পাইনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তার মরদেহ উদ্ধার করে। নববর্ষের দিনে আজকে এই ঘটনায় আমরা খুব শোকাহত।


গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রিফাত আল মামুন কালবেলাকে বলেন, উদ্ধার শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কোরবানি পশুর হাটে মহিষের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের

অনুমতি ছাড়াই কলেজে পশুর হাট বসালেন ছাত্রদল নেতা

ট্রাক উল্টে নিহতের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে

টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাক উল্টে ১৭ জন নিহত

কোরবানির পশুর হাটে নগদ লেনদেন পরিহারের অনুরোধ র‍্যাবের

ইসলামী ব্যাংকে সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

ছাগলের শজনেপাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

যুবশক্তি নেতা অয়নকে তুলে নিয়ে গেছে ডিবি

সর্বাধিক পঠিত

ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

বিচার বিলম্বিত হলে ন্যায়বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল

জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না: ডা. তাহের

তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ

নেত্রকোণায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

ঢাকায় টানা বৃষ্টির আভাস, অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা

যুবদল নেতার গরুর খামার থেকে ৪ ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

নীতি ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন: মঈন খান

শীর্ষ সন্ত্রাসী সৈকত নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার