শীর্ষ সন্ত্রাসী সৈকত নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার

Post Image

মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সৈকতকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন মামলার অভিযোগ রয়েছে। র‍্যাব জানায়, আসামি গজারিয়ার হোগলাকান্দি গ্রামের স্থানীয় সন্ত্রাসী লালু বাহিনীর দ্বিতীয় প্রধান হিসেবে পরিচিত। 

গত ২৬ নভেম্বর গজারিয়ার চৌদ্দকাউনিয়া গ্রামে জহিরুল ইসলাম জয় নামে এক যুবককে হত্যার ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এ ছাড়াও গুয়াগাছিয়া পুলিশ ফাঁড়িতে হামলা এবং মান্নান নামক ব্যক্তি হত্যার ঘটনার সঙ্গেও অভিযুক্ত সৈকত।

র‍্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি যৌথ দল গত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে সৈকতকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে পরবর্তী সময় মুন্সীগঞ্জের গজারিয়ার নিজ বসতবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় শটগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তার সৈকতকে আইনানুগ প্রক্রিয়ার জন্য মুন্সীগঞ্জের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে আটক ২

খুলনা নগরভবনে পেট্রল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ চালক আটক

ছেলেদের অত্যাচার সইতে না পেরে থানায় মা, দুই ভাইয়ের কারাদণ্ড

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ

গোপালগঞ্জে যে তাণ্ডব ও সহিংসতা দেখা গেল, এটাই আওয়ামী লীগ: সাদিক কায়েম

নারায়ণগঞ্জে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট সাবিহা

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

সর্বাধিক পঠিত

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

উপজেলায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৮৩ জনের মধ্যে ৫৪তম, ভেরিফিকেশনে বাদ বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না

সংস্কারের জন্য কমিটেড ছিল না বিএনপি : নাহিদ ইসলাম

২২৭৬ জনকে হত্যা ও গুমের অভিযোগ, তদন্ত চাইল বিএনপি

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা

শিবির নেতা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বানোয়াট, সংসদে বিরোধীদলীয় উপনেতা

মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি: মির্জা ফখরুল