জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুন্সিগঞ্জে ১১ দলের বিক্ষোভ মিছিল

Post Image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (বিকাল ৫টা) মুন্সীগঞ্জ পৌরসভার শহীদী চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়।


সরকারি দলের গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান এবং গণরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস।


সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দুই হাজারের বেশি শহীদের রক্ত এবং ৩০ হাজারের বেশি আহত-পঙ্গু মানুষের ত্যাগ কখনো বৃথা যেতে পারে না। ৭০ শতাংশ জনগণের রায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া আমরা কোনো বিকল্প মেনে নেব না। বাস্তবায়নে টালবাহানা করা হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।”


জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি নূর হোসেন নূরানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. নুরুল হক পাটোয়ারী, জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সীগঞ্জ জেলা সভাপতি খিদির আব্দুস সালাম, সদর উপজেলা আমির নুরুল আমিন সিকদার, এনসিপির সদর উপজেলা প্রধান সমন্বয়ক মো. আব্দুল আলীম এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ।


এছাড়াও জামায়াতে ইসলামীসহ ১১ দলের মুন্সীগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদী চত্বর থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমি এলাকায় গিয়ে শেষ হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কোরবানি পশুর হাটে মহিষের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের

অনুমতি ছাড়াই কলেজে পশুর হাট বসালেন ছাত্রদল নেতা

ট্রাক উল্টে নিহতের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে

টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাক উল্টে ১৭ জন নিহত

কোরবানির পশুর হাটে নগদ লেনদেন পরিহারের অনুরোধ র‍্যাবের

ইসলামী ব্যাংকে সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

ছাগলের শজনেপাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

যুবশক্তি নেতা অয়নকে তুলে নিয়ে গেছে ডিবি

সর্বাধিক পঠিত

ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

বিচার বিলম্বিত হলে ন্যায়বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল

নেত্রকোণায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না: ডা. তাহের

যুবদল নেতার গরুর খামার থেকে ৪ ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ

ঢাকায় টানা বৃষ্টির আভাস, অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

নীতি ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন: মঈন খান

শীর্ষ সন্ত্রাসী সৈকত নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার