বিএনপির চার সিনিয়র নেতাকে নিয়ে ফেসবুকে কটূক্তি, আটক ১

Post Image


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ বিএনপির চার সিনিয়র নেতাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (৭ এপ্রিল) ভোররাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুন ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।


মামলা সূত্রে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এলজিআরডিমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্যঙ্গাত্মক কার্টুন ও আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেন তিনি।


এরই পরিপ্রেক্ষিতে পীরগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক উম্মে কুলসুম ও যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা পীরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ মামলা নিয়ে তাকে গ্রেপ্তার করে।  


পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম জানান, আব্দুল্লাহ আল মামুন নামের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিএনপির চার সিনিয়র নেতাকে নিয়ে ফেসবুকে কটূক্তি, আটক ১

‘ইসরায়েলি লবির প্রভাবেই সম্ভবত আমার বিরুদ্ধে প্রচারণা’

চাঁদপুরে মিড-ডে মিলে পচা রুটি খেয়ে অসুস্থ শিক্ষার্থী

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর মুখ খুললেন সেই রেদোয়ান

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল ইস্যুতে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

পাম্পে তেল না পেয়ে সড়ক অবরোধ

উধাও হওয়া ফেসবুক পেজ ফিরে পেলেন তাজু

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

সর্বাধিক পঠিত

আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

তিন সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী লালু গ্রেফতার

দোহাজারীতে বৈদ্যুতিক খুঁটি উধাও, হুমকির মুখে কর্মচারীরা

শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর

মাদক-সিগারেট ও অনিয়মিত ঘুম বাড়াচ্ছে স্লিপ অ্যাপনিয়ার তীব্রতা

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

যশোরে যুবলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ

চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেফতার

দীর্ঘ ৮ ঘণ্টার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক