বাগেরহাটে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

Post Image

বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহতের ঘটনায় বাগেরহাট জেলা প্রশাসন ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

শুক্রবার (১৪ মার্চ) বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাহ উদ্দিনকে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- পুলিশ বিভাগের রামপাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) একজন পরিদর্শক।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, ভয়াবহ এই দুর্ঘটনাটি কীভাবে ঘটল এবং এতে কার অবহেলা ছিল, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএর সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে যার অবহেলা প্রমাণিত হবে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গত বৃহস্পতিবার বিকেলে মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে বর কনের পরিবারের ১৩ সদস্যসহ মোট ১৪ জন প্রাণ হারান। এ ঘটনায় পুরো এলাকা ও প্রশাসনের মধ্যে শোক নেমে আসে। দুর্ঘটনায় নিহতের পরিবার এবং এলাকাবাসী নৌ বাহিনীর বাস বেপরোয়া গতিতে চালানোর জন্যই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করে করছে। 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

ঈদের ফিরতি ট্রেন টিকিট কাটবেন যেভাবে

বাগেরহাটে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

জামায়াতের নারী কর্মীদের মিটিংয়ে বিএনপির হামলা নিহত ১

চৌদ্দগ্রাম ছাত্র ফোরামের ইফতার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৪২টি মাদ্রাসায় খেজুর বিতরণ

যশোরে এক মসজিদে ইতিকাফে বসেছেন বিদেশিসহ ১৬০০ জন মুসল্লি

সর্বাধিক পঠিত

মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মৃত্যু

সিরাজগঞ্জে সরকারি জলাশয় নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ

নির্বাচনের সময় মোটরসাইকেল নিষিদ্ধ ৭২ ঘণ্টা, ভোটের দিন খোলা ব্যাংক

জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিকের পদবি নিয়ে অপপ্রচারের অভিযোগ

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

ইসলামী ব্যাংকের অর্থ লুটের তদন্ত ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে কুলাউড়ায় মানববন্ধন

বিএনপি-জামায়াত সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

বগুড়ার শাজাহানপুরে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি গ্রেফতার