বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

Post Image


বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারীসহ ১৪ জন নিহত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া এবং সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) রেফাতুল ইসলাম।


তিন সদস্যবিশিষ্ট এ কমিটি  দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে প্রয়োজনীয় সুপারিশও করবে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।


বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


কমিটি দ্রুত সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।


এ ছাড়া জেলা প্রশাসনের ত্রাণ তহবিল, জেলা পরিষদ এবং সড়ক পরিবহন আইনের ৫৪ ধারার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের নিহত প্রত্যেক সদস্যের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে নিহত মাইক্রোবাসচালক মো. নাঈম শেখের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ

ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে এলাকায় দোজখের আগুন জ্বালাচ্ছেন: রিজভী

ডাকাত পড়েছে মাইকিং করে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মোবাইল দেখতে দেখতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

মহাসড়কে বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগ মিছিলের চেষ্টা, আটক ৩

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

সর্বাধিক পঠিত

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্বামীর সহযোগিতায় কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রাম ‘চাঁদা না পেয়ে’ যুবককে কুপিয়ে হত্যা

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

ছাত্রদের জন্য ‘হেয়ার স্টাইল’ নির্ধারণ করে নোটিশ জারি, না মানলেই শাস্তি

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

ধানের শীষের প্রচারে আ. লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী!