ইসলামী ব্যাংকের অর্থ লুটের তদন্ত ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে কুলাউড়ায় মানববন্ধন

Post Image

ব্যাংক লুটেরা ও মাফিয়া চক্র এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে লুটকৃত অর্থ ফেরত এবং ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বরখাস্তের দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টা ৩০ মিনিটে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম  ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শেলুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিদার হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ইসলামি ঐক্যজোটের নেতা মাওলানা আসলাম রহমানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারী মো: আলাউদ্দিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মাওলানা এনামুল ইসলাম, জামায়াতে ইসলামীর নেতা আবুল কাশেম আযাদ, এম এ জলিল, ছাব্বির আহমদ, চাকরি প্রত্যাশী নিজাম উদ্দীন, জাফরান আহমদ প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী নেতা খন্দকার আব্দুস সোবহান, কাজী জসিম উদ্দিন মামুন, দন্ত চিকিৎসক মবশ্বির আলী তালুকদার, খেলাফত মজলিস নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ, আমজাদ হোসাইন, চাকরি প্রত্যাশী ফয়সাল আহমদ সহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বেশ কয়েকটি দাবি নিয়ে আমাদের গ্রাহক ফোরামের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ইসলামী ব্যাংক থেকে এস.আলম গ্রুপ প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা পাচার করেছে। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে গ্রাহকদের আমানতের এই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা। ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে জাল সার্টিফিকেটের মাধ্যমে যত অবৈধ নিয়োগ হয়েছে। তাদের এসব অবৈধ নিয়োগ বাতিল করতে হবে এবং আগামীতে স্বচ্ছতা বজায় রেখে নতুন করে মেধাবিদের নিয়োগ দিতে হবে।


আতিকুর রহমান, কুলাউড়া

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ