সিরাজগঞ্জে সরকারি জলাশয় নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

Post Image

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন—গোয়ালপাড়া এলাকার ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং একই ইউনিয়নের জামতৈল এলাকার মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৮০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া এলাকার একটি সরকারি জলাশয়ের ইজারা নিয়ে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক গং এবং আসমত আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে ওই জলাশয়ে জাল টান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।


সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকসহ কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর প্রতিপক্ষ আসমত আলী গংদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, নিহত দুজনই বিএনপির সমর্থক ছিলেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চৌদ্দগ্রাম ছাত্র ফোরামের ইফতার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৪২টি মাদ্রাসায় খেজুর বিতরণ

যশোরে এক মসজিদে ইতিকাফে বসেছেন বিদেশিসহ ১৬০০ জন মুসল্লি

বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ দূর্ঘটনায় প্রাণ গেল ১৩ জনের

বালিয়াডাঙ্গীতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে ‘শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ’ ছাত্রের রহস্যজনক মৃত্যু

প্রেমিকার চশমার লেন্স পাল্টে না দেওয়ায় প্রেমিকের দোকানে হামলা

সর্বাধিক পঠিত

অস্ত্র ও ককটেলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

নাটোরে বিএনপির সাবেক ইউনিয়ন সহ-সভাপতিসহ ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মৃত্যু

সিরাজগঞ্জে সরকারি জলাশয় নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

নির্বাচনের সময় মোটরসাইকেল নিষিদ্ধ ৭২ ঘণ্টা, ভোটের দিন খোলা ব্যাংক

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ

জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিকের পদবি নিয়ে অপপ্রচারের অভিযোগ

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়