বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ দূর্ঘটনায় প্রাণ গেল ১৩ জনের

Post Image


বাগেরহাটের রামপালে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের শ্যাওলাবুনিয়ায় বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।


নিহত ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বাকি ৪ জনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।


জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন নারীসহ ১৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও ১৫ জন গুরুতর আহত হন।


স্থানীয়রা জানান, দ্রুতগতিতে চলাচলের সময় দুইটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


পুলিশ জানায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চৌদ্দগ্রাম ছাত্র ফোরামের ইফতার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৪২টি মাদ্রাসায় খেজুর বিতরণ

যশোরে এক মসজিদে ইতিকাফে বসেছেন বিদেশিসহ ১৬০০ জন মুসল্লি

বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ দূর্ঘটনায় প্রাণ গেল ১৩ জনের

বালিয়াডাঙ্গীতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে ‘শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ’ ছাত্রের রহস্যজনক মৃত্যু

প্রেমিকার চশমার লেন্স পাল্টে না দেওয়ায় প্রেমিকের দোকানে হামলা

সর্বাধিক পঠিত

অস্ত্র ও ককটেলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

নাটোরে বিএনপির সাবেক ইউনিয়ন সহ-সভাপতিসহ ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মৃত্যু

সিরাজগঞ্জে সরকারি জলাশয় নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

নির্বাচনের সময় মোটরসাইকেল নিষিদ্ধ ৭২ ঘণ্টা, ভোটের দিন খোলা ব্যাংক

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ

জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিকের পদবি নিয়ে অপপ্রচারের অভিযোগ

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়