নাটোরে বিএনপির সাবেক ইউনিয়ন সহ-সভাপতিসহ ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

Post Image

নাটোরে নলডাঙ্গা উপজেলার পিপরুল  ইউনিয়ন বিএনপির সাবেক সহ- সভাপতি ও যুবদলের ওয়ার্ড সভাপতি  সহ ১২ নেতা কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

আজ শুক্রবার (৩০জানুয়ারি) সকাল সাড়ে দশটায় উপজেলার পিপরুল ইউনিয়ন জামায়াতের  নির্বাচন পরিচালনা কার্যালয়ে  অনুষ্ঠানিকভাব জামায়াতে ইসলামীতে যোগ দেন তারা।

 

সদ্য যোগদানকারী ইউনিয়ন বিএনপির সাবেক  সভাপতি মোঃ ইস্রাফিল হোসেন, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্মসম্পাদক রুবেল সহ ১২ নেতা কর্মী নাটোর-২ (সদর- নলডাঙ্গা ) আসনে ১০ দলীয় জোট সমর্থিত ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর হাতে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদানের ঘোষণা দেন।

 

সদ্য যোগদানকারী নেতাকর্মীরা বলেন, দেশে সুদ ঘুষ, ন্যায় ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী।

তারা আরো বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে তারা মাঠে সক্রিয়ভাবে অগ্রনী ভূমিকা পালন করবে বলেও অঙ্গীকার করেছেন।

 

এসময উপস্থিত ছিলেন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান, নাটোর -২ সদর আসনের নির্বাচন পরিচালক জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আতিকুল ইসলাম রাসেল, শ্রমিক কল্যান ফেডারেশনের অঞ্চল পরিচালক ড. মোঃ জিয়াউল হক জিয়া,  ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতি বর্তমান জামায়াত কর্মী অ্যাডভোকেট আমেল খান চৌধুরী, শহর জামায়াতের সেক্রেটারী আলী আল মাসুদ মিলন, নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব, শিবিরের সাবেক নলডাঙ্গা উপজেলা সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


অনুষ্ঠান শেষে জামায়াত নেতৃবৃন্দ যোগদানকারী বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বালিয়াডাঙ্গীতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে ‘শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ’ ছাত্রের রহস্যজনক মৃত্যু

প্রেমিকার চশমার লেন্স পাল্টে না দেওয়ায় প্রেমিকের দোকানে হামলা

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির দুই গ্রুপ, আহত অন্তত ৬

বিএনপি নেতার চাঁদাবাজিতে অতিষ্ট এলাকাবাসী, প্রতিবাদে মানববন্ধন

বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ

সংসদ উপনেতা-স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

সর্বাধিক পঠিত

প্রবাসী ভোটার নিবন্ধন ৪০ হাজার ছাড়ালো

সময় টেলিভিশনের মিথ্যা সংবাদের প্রতিবাদে কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যানের নিন্দা

মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মৃত্যু

অস্ত্র ও ককটেলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

নির্বাচনের সময় মোটরসাইকেল নিষিদ্ধ ৭২ ঘণ্টা, ভোটের দিন খোলা ব্যাংক

নাটোরে বিএনপির সাবেক ইউনিয়ন সহ-সভাপতিসহ ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ