সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে

অস্ত্র ও ককটেলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

Post Image

সেনাবাহিনী ও মুন্সীগঞ্জ জেলা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও ককটেলসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী পূর্ব মাকহাটির মিল্টন মল্লিক (পিতা মৃত আব্দুল বারেক মল্লিক) মালিকানাধীন দোতলা ভবনের নিচতলায় অভিযান চালায়। এ সময় ৭ (সাত)টি তাজা ককটেল ও ২ (দুই)টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলো—

১। নাসির সর্দার (৪৫), পিতা- নুরু মিয়া সর্দার, মাতা- নুরবানু বেগম

২। আল-আমিন বেপারী (২২), পিতা- দ্বীন ইসলাম বেপারী, মাতা- কামিনা বেগম

উভয়ের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব মাকহাটি গ্রামে।

অভিযান চলাকালে বাড়ির মালিক মিল্টন মল্লিক পালিয়ে যায়। যৌথ বাহিনীর সদস্যরা জানান, গ্রেফতারকৃতরা এলাকায় আধিপত্য বিস্তার ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছিল। তারা এলাকাবাসীর মধ্যে ভয়ভীতি ছড়াতে সম্প্রতি ককটেল বিস্ফোরণও ঘটায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ

সংসদ উপনেতা-স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার তেল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

ছাত্রদলের ১১৮৮ ইউনিয়ন-ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা

ছাত্রদলের ১১৮৮ ইউনিয়ন-ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা

হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল: ‘নীট অ্যান্ড ক্লিন কুমারখালী’ গড়ার আশ্বাস

সর্বাধিক পঠিত

প্রবাসী ভোটার নিবন্ধন ৪০ হাজার ছাড়ালো

২ দিন পর পশুর নদী থেকে প্রবাসী পর্যটকের লাশ উদ্ধার

সময় টেলিভিশনের মিথ্যা সংবাদের প্রতিবাদে কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যানের নিন্দা

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মৃত্যু

অস্ত্র ও ককটেলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

নির্বাচনের সময় মোটরসাইকেল নিষিদ্ধ ৭২ ঘণ্টা, ভোটের দিন খোলা ব্যাংক

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ