বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

Post Image

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার আনুমানিক দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরআগে, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বিএনপি নেতাকর্মীদের হামলায় বাঁকা ইউনিয়ন জামায়াতের আমিরসহ ৪ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ওয়াহেদ মিয়ার ছেলে বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান (৩২) ও তার ভাই হাফিজুর রহমানের (৪৬) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে তাদের ঢাকা এভারকেয়ার অরোরা হাসপাতালে নেয়া হলে রোববার (১ মার্চ) রাত ১টার দিকে সেখানে হাফিজুর রহমান মারা যান। ২৮ ফেব্রুয়ারি থেকে বাঁকা ইউনিয়ন আমির মফিজুর রহমান একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি দশ দিন যাবৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে হেরে গেলেন।

জামায়াতের জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জীবননগর থানার অফিসার্স ইনচার্জ সোলাইমান শেখ জানান, আমি শুনেছি জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন আমির হাফেজ মফিজুর রহমান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বাঁকা ইউনিয়ন আমির মফিজুর রহমানের মৃত্যুতে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসার সদস্য রুহুল আমিন শোক প্রকাশ করেছেন। তারা যৌথভাবে এক বিবৃতিতে বলেছেন আমরা একজন প্রতিভাবান দায়িত্বশীলকে হারালাম।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত