আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

Post Image


ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে ৩টি বাড়িঘর। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, হাকিমপুর গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সঙ্গে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুণ বিশ্বাসের সমর্থকদের বিরোধ চলে আসছিল।


বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকদের বাগবিতণ্ডা হয়। এরই জেরে রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সে সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয়।


আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রংপুরে এবি পার্টির জেলা-মহানগর কমিটি বিলুপ্ত

এসএসসিতে গণফেল, ছয় ঘণ্টা শিক্ষকদের তালাবদ্ধ রেখে বিক্ষোভ

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, পেল গোল্ডেন এ প্লাস

ফল বিক্রেতার মোবাইল নিয়ে সিসিটিভিতে ধরা, বিপাকে এসআই

তিন মাস পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল মায়ের গায়ে

কিশোরগঞ্জে সাদেক হত্যা : দুই ভাইয়ের যাবজ্জীবন, ৪ জন খালাস

ভুয়া কর্মকর্তা সেজে ৩৪ লাখ টাকার ভুসি আত্মসাৎ, আটক ২

সর্বাধিক পঠিত

ফ্রিতে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন

ভেড়ামারায় বিএনপি অফিসে ককটেল বিষ্ফোরণ, গুলিবিদ্ধ চা দোকানি

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা ভাঙচুর

১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শরীয়তপুরে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

ফরিদপুরে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চূড়ান্ত, কত হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া