খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল মায়ের গায়ে

Post Image

খুলনা নগরের করিমনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই নারীর নাম শিমুল বেগম (৪০)। তিনি করিমনগর এলাকার বাসিন্দা খুলনা শহরের মুঠোফোন সেট ব্যবসায়ী মো. মুকুলের স্ত্রী।

মুকুল ও তাঁর পরিবার এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। কেন এ হামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মো. হুমায়ুন কবির, সহকারী পুলিশ কমিশনার, কেএমপির সোনাডাঙ্গা জোন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুকুল নগরের করিমনগর এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। আজ সকালে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন ওই বাড়িতে আসেন। তাঁরা নিচতলার ফটক খুলে ভেতরে ঢুকে তৃতীয় তলায় গিয়ে মুকুলের কলেজপড়ুয়া ছেলেকে খুঁজতে থাকেন। মুকুল তাঁদের কাছে ছেলেকে খোঁজার কারণ জানতে চান। একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তখন আগত ব্যক্তিরা গুলি ছোড়েন।

ঘটনার বর্ণনা দিয়ে মুকুল বলেন, তাঁর ছেলে বাড়িতে নেই, এ কথা আগত ব্যক্তিদের জানানোর পরও তাঁরা সেখানে অবস্থান করছিলেন। একপর্যায়ে তাঁদের একজন তাঁকে (মুকুল) লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর স্ত্রী শিমুল বেগমের কোমরের পেছনের ডান পাশে লাগে। পরে আহত শিমুলকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির  বলেন, মুকুল ও তাঁর পরিবার এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। কেন এ হামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফল বিক্রেতার মোবাইল নিয়ে সিসিটিভিতে ধরা, বিপাকে এসআই

তিন মাস পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল মায়ের গায়ে

কিশোরগঞ্জে সাদেক হত্যা : দুই ভাইয়ের যাবজ্জীবন, ৪ জন খালাস

ভুয়া কর্মকর্তা সেজে ৩৪ লাখ টাকার ভুসি আত্মসাৎ, আটক ২

ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানি নির্ভর করেছিল

ভারতের গোয়েন্দা সংস্থা 'র' প্রধান ঢাকায়

প্রধানমন্ত্রী যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

সর্বাধিক পঠিত

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা ভাঙচুর

মোবারকপুরে বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে আরও ২ জনের যোগদান

১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভেড়ামারায় বিএনপি অফিসে ককটেল বিষ্ফোরণ, গুলিবিদ্ধ চা দোকানি

আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হতে হবে: আফতাব উদ্দিন

শরীয়তপুরে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

ফ্রিতে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন

নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চূড়ান্ত, কত হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

ফরিদপুরে জামায়াত নেতাকে কুপিয়ে জখম