ফ্রিতে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন

Post Image

দেশ-বিদেশে কর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে আইটি স্কলারশিপ প্রোগ্রামের জন্য ৭১তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। প্রোগ্রামটির আওতায় নন-আইটি ব্যাকগ্র্রাউন্ডের স্নাতকধারী শিক্ষার্থীরা বিনামূল্যে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণ নেয়ার সুযোগ পেয়ে থাকেন। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী চাকরির বাজারের সঙ্গে মিল রেখে কোর্সগুলো পরিচালনা করে থাকে আইএসডিবি-বিআইএসইডব্লিউ।

এ প্রোগ্রামের অধীনে কোর্স শেষ করা ৯২ শতাংশ শিক্ষার্থী সফলভাবে দেশ-বিদেশে কর্মরত আছেন। আইএসডিবি-বিআইএসইডব্লিউ হচ্ছে বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। যা তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষাখাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থান করার জন্য নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও নানা ধরনের প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে আইএসডিবি-বিআইএসইডব্লিউ।

প্রতিষ্ঠানটি এই প্রোগ্রামের আওতায় ১৩টি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান করছে। প্রোগ্রামটি চলছে ১৯ বছর ধরে। যা এ পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে। যারা এখন দেশে-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।

গুরুত্বপূর্ণ তথ্য:

আইডিবির আইটি স্কলারশিপের সাড়ে আট মাসের এই প্রশিক্ষণ কোর্সের এবারের ৭১তম রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে এ কোর্সে আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না। ঢাকা ও চট্টগ্রামে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং গণিত ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সুযোগ-সুবিধা:

বিনামূল্যে করানো হয় কোর্সটি। এটি প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স। যেটি সফলভাবে সম্পন্ন করার পর উত্তীর্ণ ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ারও সুযোগ পাবেন কোর্স সম্পন্নকারীরা।

যা জানা প্রয়োজন:

চলমান এই রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে সব কোর্স কেবল ঢাকায় করানো হয়।

আবেদনের যোগ্যতা:

প্রার্থীকে স্নাতক, ফাজিল, মাস্টার্স বা কামিলে অধ্যয়নতরত হতে হবে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার বা টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিকস বা সিভিল বা আর্কিটেকচার বা সার্ভে বা কনস্ট্রাকশন) পাস প্রার্থী আবেদন করতে পারবেন।

স্নাতক ও সমমানদের জন্য কোর্সসমূহ:

১. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার,

২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস,

৩. ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট,

৪. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট,

৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন,

৬. গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং।


৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্সসমূহ:

১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড,

২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট,

৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন,

৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস,

৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপি.নেট,

৬. ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স,

৭. থ্রি–ডি ভিজুয়ালাইজেশন।

✪ আরও পড়ুন: চাকরি দিচ্ছে শিল্প মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

আবেদনের প্রক্রিয়া: আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে এই https://apply.isdb-bisew.info/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জানুয়ারি, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে সমাধান রাজপথে: জামায়াত আমির

শিক্ষার্থীদের আন্দোলন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে জামায়াতের শোক

আর্জেন্টিনার জয় উদযাপনের ছবি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের

পুলিশের বন্দুকের সামনে এই দিনে বুক পেতে দাঁড়িয়ে শহীদ হয়েছিলেন আবু সাঈদ

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

ছোট্ট মেয়ে লিসা প্রধানমন্ত্রীকে এসে বলল, ‘আব্বা বিএনপি করায় অত্যাচারিত হয়েছে’

সর্বাধিক পঠিত

আমরা দালাল মিডিয়ার বিরুদ্ধে আবারও যুদ্ধ করব

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে

মনপুরায় জামায়াতের নির্বাচনী প্রচারণায় বিএনপির বাধা ও হামলা, আহত ৪

রুমিন ফারহানা পেলেন হাঁস প্রতীক

স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় প্রিজাইডিং অফিসার অপসারণ

রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত

কুড়িগ্রামে বহিষ্কৃত বিএনপি নেতা কর্তৃক গণমাধ্যম কর্মীর উপর হামলা

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০ নেতাকর্মী

মা-বোনদের হেনস্থা করার মত আচরণ করলে, ছাড় দেওয়া হবে না: মঞ্জুরুল হক রাহাদ

আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর