শরীয়তপুরে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

Post Image

শরীয়তপুরের জাজিরায় এক ব্যবসায়ীর দোকানের মালামাল লুট করে ঘর দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুরুজ মাদবরের বিরুদ্ধে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এ অভিযোগ করেন ভুক্তভোগী সোবহান মাদবর।

ভুক্তভোগী সোবহান মাদবর জানান, দীর্ঘদিন ধরে তিনি সম্পত্তি ক্রয় করে দোকানঘর উঠিয়ে ব্যবসা করে আসছেন, কয়েকদিন আগে ওই নেতা ও তার ছেলে দলীয় প্রভাব দেখিয়ে দোকানসহ সম্পত্তি দখল করেছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায়, জাজিরা উপজেলার ডুবিসায়বর বন্দর কাজীরহাট এলাকায় জমি ক্রয় করে দীর্ঘ ৮ বছর ধরে দোকানঘর নির্মাণ করে কাঠের ফার্নিচার ও টিনের ব্যবসা চালিয়ে আসছেন সোবহান মাদবর। ৫ আগস্টের পর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবর সোবহান মাদবরের কাছে চাঁদা দাবি করে আসছেন। সোবহান মাদবর তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২ ডিসেম্বর দিনগত রাতে ওই দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে দোকানটি দখলে নেয় সুরুজ মাদবর। এই ঘটনায় দোকানটি ফেরত পাওয়ার পাশাপাশি দোষীদের বিচারের দাবিও জানান তারা।

সোবহান মাদবর বলেন, ৫ আগস্টের পর সুরুজ মাদবর বিএনপির প্রভাব বিস্তার করে আমার কাছে চাঁদা দাবি করেছে। আমি তাদের টাকা না দেয়ায় ২ ডিসেম্বর রাতে লোকজন নিয়ে এসে দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে তারা নিজেরাই সেই দোকানে ব্যানার টানিয়ে দখল করে নেয়। তারা বিএনপির নামে বেঁচে আমাকে এভাবে অত্যাচার করছে। আমি সুষ্ঠু বিচার চাই।

ভুক্তভোগী মুন্না মাদবর বলেন, দোকানটি আমাদের কেনা সম্পত্তি। আমরা সেখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। এটা বাজারের সবাই জানে। এখন সুরুজ মাদবর আমাদের দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে গিয়েছে। তিনি দাবি করেছেন এটা নাকি তাদের সম্পত্তি। আমাদের হুমকি দেয়া হচ্ছে। আমরা আমাদের জায়গাসহ দোকান ফেরত চাই।

দখলের বিষয়টি অস্বীকার করে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুরুজ মাদবর বলেন, দোকানের সম্পত্তিটি আমাদের। আমরা প্রকৃত মালিকের থেকে জায়গাটি কিনেছি। আওয়ামী লীগের আমলে কিছু লোক আমাদের ওই জায়গা দখল করে রেখেছিলো। এখন আমাদের সম্পত্তিতে আমরা ব্যবসা চালাচ্ছি। আমরা কারো মালামাল লুট করিনি। আমাদের এই জমির কাগজ আছে। যদি কেউ এই জমির কাগজ দেখাতে পারে তাহলে এই জমি আমি ছেড়ে দেবো।

উপজেলা বিএনপির সভাপতি বজলু শিকদার বলেন, আমরা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে আমাদের কাছে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। শুনেছি জায়গাটি সুরুজ মাদবরের। তবে তার বিরুদ্ধে যদি দখলের অভিযোগ থাকে, সেটা তার নিজস্ব ব্যাপার, এখানে দলের প্রভাবের কোনো বিষয় নেই।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে সমাধান রাজপথে: জামায়াত আমির

শিক্ষার্থীদের আন্দোলন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে জামায়াতের শোক

আর্জেন্টিনার জয় উদযাপনের ছবি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের

পুলিশের বন্দুকের সামনে এই দিনে বুক পেতে দাঁড়িয়ে শহীদ হয়েছিলেন আবু সাঈদ

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

ছোট্ট মেয়ে লিসা প্রধানমন্ত্রীকে এসে বলল, ‘আব্বা বিএনপি করায় অত্যাচারিত হয়েছে’

সর্বাধিক পঠিত

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে

আমরা দালাল মিডিয়ার বিরুদ্ধে আবারও যুদ্ধ করব

মনপুরায় জামায়াতের নির্বাচনী প্রচারণায় বিএনপির বাধা ও হামলা, আহত ৪

রুমিন ফারহানা পেলেন হাঁস প্রতীক

স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় প্রিজাইডিং অফিসার অপসারণ

রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত

কুড়িগ্রামে বহিষ্কৃত বিএনপি নেতা কর্তৃক গণমাধ্যম কর্মীর উপর হামলা

মা-বোনদের হেনস্থা করার মত আচরণ করলে, ছাড় দেওয়া হবে না: মঞ্জুরুল হক রাহাদ

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০ নেতাকর্মী

আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর